গুজব, মাদক, ও ডেঙ্গু, প্রতিরোধ বিষয়ক সচেতনামূলক কমিউনিটি পুলিশের সভা।
সাইফুদ্দিন শিমুল
গত কাল ২৭ জুলাই সন্ধ্যা ৭টায় বান্দরবান জেলার নাইক্ষংছড়ি থানা কমিউনিটি পুলিশ এর আয়োজনে গুজব মাদক ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
নাইক্ষংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষংছড়ি থানা অফিসার ইনসার্জ আনোয়ার হোসেন।
নাইক্ষংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, নাইক্ষংছড়ি থানার ওসি তদন্ত জায়েদ নুর, কমিউনিটি পুলিশ এর গন সংযোগ কর্মকর্তা সাব ইনসফেক্টর রাজিব হোসেন। 
উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সাইফুদ্দিন শিমুলের সঞ্চালনায় উক্ত সভায়, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মুমিনুল আলম মুমু, নাইক্ষংছড়ি সিএনজি মালিক শ্রমিক সমিতি লিঃ (রেজি ৫০৫) সভাপতি আব্দুর রহমান, উপজেল অটোরিকশা ও মিনি টমটম সমিতির সভাপতি গফুর সওদাগর, উপজেলা মটর বাইক কল্যাণ সমিতি লিঃ (রেজি-৬৩২) এর সভাপতি মোঃ সেলিম সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মদ, ইউনিয়ন টমটম মালিক ও শ্রমিক সমিতির সভাপতি চা লা অং চাক সাধারন সম্পাদক মোঃ সালাহ উদ্দিন ও উক্ত সংগঠন সমুহের সকল সদস্য ও কমিউনিটি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় থানা অফিসার ইনসার্জ আনোয়ার হোসেন বলেন, নির্মানাধীন পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে বলিয়া ভিত্তিহীন গুজব ছড়ানো হইতেছে।
অপরিচিত পুরুষ বা মহিলাকে ছেলে ধরা সন্দেহে অহেতুক গণপিটুনি দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানান। অপরিচিত পুরুষ বা মহিলাকে সন্দেহ হইলে নাইক্ষংছড়ি থানা পুলিশ কে অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অহেতুক গণপিটুনির মতো ঘটনা সংগঠিত হইলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা গ্রহন করা হইবে বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন।
সভা ওসি আরো বলেন, মাদকদ্রব্য পরিবহন, সেবনের সাথে যারা জড়িত হবে তাদের কঠোরভাবে দমন করা হবে এ বিষয়ে জিরু টলারেন্স দেখানো হবে এবং কমিউনিটি পুলিশ এর মাধ্যমে মাদক পাচার নিয়ন্ত্রণে পুলিশ কে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, গুজব মাদক ও ডেঙ্গু প্রতিরোধ করতে সদর ইউনিয়ন পরিষদ সবসময় পুলিশ ও জনগনের পাশে ছিলো ভবিষ্যতে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে অপরাধ দমনে সকল সহযোগিতা অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.