রামিম হাসান,ঝিনাইদহ প্রতিনিধি:
শৈলকুপা থানার এসআই আব্দুল মতিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে নানা মহলে। এসআই আব্দুল মতিন শৈলকুপা থানায় যোগদানের পর থেকে নানাবিধ দুর্ণীতিতে জড়িয়ে পড়েছে। কোর্ট থেকে কোন তদন্ত এলে সঠিক তদন্ত রিপোর্ট দিতে গড়িমসি করে বলে অভিযোগ পাওয়া গেছে। আবার থানা থেকেও কোন মামলার তদন্ত ভার দেওয়া হলে সঠিক ভাবে তা তদন্ত করে না বলে অভিযোগ পাওয়া গেছে। তার চাহিদা অনুযায়ী অর্থ না দিলে তদন্ত আলোর মুখ দেখে না।
সরজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, হাবিবপুর গ্রামের আব্দুল খালেক তাং ১৮/১১/১৮ইং ৯জনের বিরুদ্ধে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে তার ছেলেকে হত্যা ও হত্যা পরবর্তি ট্রাক আত্মসাৎ এর পিটিশন দাখিল করে যার নম্বর ১০০/১৮। পিটিশনটির তদন্ত ভার আসে শৈলকুপা থানার ওসির উপর। পরবর্তিতে তদন্ত ভার উক্ত থানার এসআই আব্দুল মতিনের উপর দেওয়া হয়। বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিট্রেট পরপর তিনবার তদন্তের তাগাদা দিলেও এসআই আব্দুল মতিন সঠিক সময়ে তদন্ত রিপোর্ট পেশ করতে ব্যার্থ হয়। পরবর্তিতে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিট্রেট স্ব উদ্দোগে আসামিদের বিরুদ্ধে সমন জারি করে।
মোঃ আব্দুল খালেক জানান,আমি গরীব মানুষ এসআই আব্দুল মতিনের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারিনাই তাই তদন্ত রিপোর্ট ও কোর্ট পর্যন্ত পৌছেনাই। শুধু আব্দুল খালেকই নয় নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ভুক্তভোগীরাই তার বিরুদ্ধে এরূপ অভিযোগ করেছে। যেখানে ধর্ষণ মামলা সহ অনেক স্পর্শকাতর মামলার তদন্ত ভার এসআই আব্দুল মতিনের উপর রয়েছে।
এ বিষয়ে এসআই আব্দুল মতিন বলেন,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিট্রেট আমাকে তদন্ত থেকে অব্যহতি প্রদান করে এবং আসামিদের বিরুদ্ধে সমন জারি করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.