কক্সবাজারে শ্রম অভিবাসনের সংশ্লিষ্ঠ স্টেকহোল্ডারদের চিহ্নিতকরণ ও নিরাপদ অভিবাসন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

কক্সবাজারে শ্রম অভিবাসনের সংশ্লিষ্ঠ স্টেকহোল্ডারদের চিহ্নিতকরণ ও নিরাপদ অভিবাসন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত।

মোঃ নেজাম উদ্দিন

সুশীল সমাজ, স্থানীয় গ্রিভেন্স ম্যানেজম্যান্ট কমিটি, যুব স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রিক্রুটিং এজেন্সি, সমাজকর্মী, ও অভিজ্ঞ প্রবাসীদের অংশগ্রহণে কক্সবাজার জেলার বাস টার্মিনাল সংলগ্ন হর্টিকালসার ইন্সটিটিউটের কনফারেন্স রুমে এক পরামর্শ সভার আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা। ২২ জুলাই সকাল ১১ টায় অনুষ্ঠিত উক্ত কর্মসভায় ইপসা ও প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচী তুলে ধরেন ইপসা ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রকল্পের এসোসিয়েট রিসার্স এন্ড লার্নিং অফিসার মুহাম্মদ অাবু তাহের। ইপসার অাঞ্চলিক প্রধান জনাব খালেদা বেগমের সভাপতিত্বে পরামর্শ সভায় অংশগ্রহণকারীরা উম্মুক্ত আলোচনার মাধ্যমে শ্রম অভিবাসনের সাথে সংশ্লিষ্ঠ স্টেকহোল্ডারদের চিহ্নিত করেন এবং উক্ত স্টেকহোল্ডারদের মোবিলাইজেশনের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পাশাপাশি নিরাপদ অভিবাসনের সঠিক ধাপগুলো ইপসার তৈরিকৃত নিরাপদ অভিবাসন বিষয়ক ডকুমেন্টারির মাধ্যমে নিরাপদ অভিবাসনের ধাপগুলো প্রদর্শন করা হয়। বিদেশ ফেরত এবং ভিসা সংক্রান্ত জটিলতা ও অভিবাসন বিষয়ক অভিযোগের নিষ্পত্তির বিভিন্ন কার্যক্রমের বিভিন্ন বাস্তব উদহারন সবার সামনে তুলে ধরেন ইপসা কক্সবাজারের সিনিয়র কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জনাব মুহাম্মদ নুরুল অাবসার। তিনি বলেন ‘ ফ্রি ভিসা বলতে কোন ভিসা নেই, অামাদের দেশের প্রতারণা ৯০% শতাংশ হয় এই ফ্রি ভিসার নামে। তাছাড়া জনগনকে বিদেশ সংক্রান্ত চুক্তি করতে হবে রিক্রুটিং এজেন্সির সাথে, কোন ব্যক্তির সাথে নয়। অথচ এই খাতটি প্রতারণা ও দালাল নির্ভর হয়ে গেছে। মানুষ সরকারী সেবা সমুহ ভোগ করতে পারে না অজ্ঞতার কারণে। এজন্য আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে’। এছাড়াও তিনি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সেবাসৃুহ ও বিদেশ যাবার নিয়মাবলী, বৈধ রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ এবং উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইপসা মানব পাচাররোধ প্রকল্পের প্রোগ্রাম কোর্ডনেটর জনাব হোসনে আরা রেখা, কক্সবাজার লিগেল এইডের প্যানেল আইনজীবী জনাব আমানুল্লাহ আমান, এডভোকেট সাকী এ কাউসারসহ অন্যান্য সরকারী কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি, জিএমসি সদস্য, যুব স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপ্রান্তে সবাই নিজ নিজ উদ্যোগে নিরাপদ অভিবাসনের সঠিক ধাপগুলো সমাজের সর্বত্র পৌছে দেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইপসা ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রকল্পের লক্ষ্য হলো শ্রম অভিবাসনের সাথে জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহীতা বৃদ্ধি করা।

উল্লেখ্য ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রকল্পটির কারিগরী ও অার্থিক সহযোগিতা প্রদান করছে প্রকাশ, ব্রিটিশ কাউন্সিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.