লাল সবুজের বিষাদময় বিশ্বকাপ বিদায়

একরামুল হাসান ইয়াছিন, নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বকাপে সাকিব আল হাসানের ১০০০ রানের সাথে ৩০ টি উইকেট পেয়ে ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে চমকপ্রদ রেকর্ড, সাথে লর্ডসের অনার্স বোর্ডে মুস্তাফিজুর রহমানের নাম লিখার পরও পরাজয়ের বিষাদময়ে বিশ্বকাপ বিদায় নিল বাংলাদেশ ক্রিকেট দল। সেমিফাইনালে যাওয়ার স্বপ্নকাঁচটি বেশ আগে ভাঙ্গলেও পাকিস্তানের কাছে বিশাল ব্যবধানে হারার স্বপ্ন তাদের ছিলনা। ভাগ্যের পরিহাসে সব যেন এলোমেলো। ভাগ্য তাদের করেছে মর্মাহত, বিষাদময় এবং অশ্রুসিক্ত। শেষ পর্যন্ত দশ দলের পয়েন্ট তালিকায় সাত নাম্বারে থেকে দেশে ফিরতে হল টাইগার্সদের। সব মিলিয়ে বলা যায়, দুইজন সুপারস্টার থাকেও ভাল পারফরমেন্স করতে পারেনি তারা।

নিউজিল্যান্ডকে টপকে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের সাথে শেষ চারে জায়গা পেতে চারশোর্ধো ইনিংস গড়ে ৩১৬ রানে জিততে হত পাকিস্তানকে। কিন্তু প্রথমে ব্যাট করে পাকিস্তান বাংলাদেশকে লক্ষ্যই দিতে পারে কাকতালীয়ভাবে ৩১৬। বাংলাদেশের ইনিংস সাত রান পেরুতেই সরফরাজ আহমেদের দলের শেষ চারের অসম্ভব সমীকরণ শেষ হয়ে যায়। বাংলাদেশ ৪৪.১ ওভারে গুটিয়ে যায় ২২১ রানে। ৯৪ রানের জয়ে তালিকার পাঁচে থেকে আসর শেষ করে পাকিস্তান।

টুর্ণামেন্টে ৬০৬ রান সাথে ১১ উইকেট পেয়ে ক্রিকেট বিশ্বকে শীর্ষ অলরাউন্ডার হিসেবে জানান দিল সাকিব আল হাসান। তার এই কীর্তি ক্রিকেট ইতিহাসে বেঁচে থাকবে বহুদিন। ৩৬৭ রানে আসর শেষ করা মুশফিকুর রহিমের কীর্তিও ছিল নজর কাড়ার মত। এটাই সত্য, এই বিশ্বকাপে সাকিব একাই টেনেছে বাংলাদেশ ক্রিকেট দলকে। তার কাধেই ছিল দলের সব চাপ।

ক্যারিয়ার শেষ বিশ্বকাপে ক্যাপ্টেন মাশরাফি গতকাল ৭ ওভারে দিয়েছেন ৪৬ রান। ৯ ওভারে ৭৭ রান দিয়ে ৩ উইকেট ছিনিয়ে নিয়েছে সাফউদ্দীন। মুস্তাফিজ ৫ উইকেটে ৭৫ রান দিয়ে রেকর্ড সৃষ্টি সহ সর্বশেষ চমকপ্রদ ওভার উপহার দিয়ে ১০ ওভারে ৩০ রানের বিনিময়ে ১ উইকেট ছিনিয়ে নেন মিরাজ। বোলিং লাইনে এত ভাল পারফরমেন্স করার পরেও ব্যাটিংএ এসে ১৫৪ রানের সাথে সাকিবের ব্যক্তিগত ৬৪ রান অর্জন শেষে, মাঠ ত্যাগ করার মধ্য দিয়ে ভেঙ্গে যান বাংলাদেশ দল।

বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী ১৯ বছরের বোলার হিসেবে ৫ উইকেট তুলে নিয়েই থামেননি, ৩৫ রানে ৬ উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের সেরা বোলিং ফিগার শাহিন শাহ আফ্রিদির।শুরুতে চাপে থাকলেও ইমাম-উল-হক ও বাবর আজমের জুটিতে ১৫৭ রানে ঘুরে দাঁড়ায় পাকিস্তানের স্বপ্ন। মাঝখানে মুস্তাফিজরা চাঁপে রাখলেও শেষ দিকে ইমাদ ওয়াসিমের (৪৩) ব্যাটের জোরে ৯ উইকেটে পাকিস্তান তোলে ৩১৫ রান।

অন্যদিকে বিশ্বকাপের এক আসরে লাল সবুজের জার্সি গায়ে দুবার ৫ উইকেট নেয়া একমাত্র বোলার মুস্তাফিজ। সাথে দেশের দ্রুততম বোলার হিসেবে ৫৪ ম্যাচে ১০০ উইকেটের কৌটা পূর্ণ করেছেন কাটার মাস্টার। সবশেষে বিশ্বের দ্রুততম বোলারদের ফর্দে ৪ নাম্বারে জায়গা করে নিয়েছে মুস্তাফিজ।

ফলাফল: বাংলাদেশ ৯৪ রানে পরাজিত

বাংলাদেশ : ৪৪.১ ওভারে ২২১

পাকিস্তান : ৫০ ওভারে ৩১৫/৯

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.