একরামুল হাসান ইয়াছিন
২৪ অক্টোবর ২০১৮ সনে রাজধানীর চাঁনখারপুলে ৯১২ কোটি টাকা ব্যয়ে ১৮ তলা বিশিষ্ট শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
আজ রোজ বৃহস্পতিবার উক্ত ইনস্টিটিউটের কর্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে নির্মিত উক্ত ইনস্টিটিউটে থাকছে বার্ন ইউনিট, একাডেমিক উইং এবং প্লাস্টিক সার্জারি ইউনিট।
এছাড়াও রোগীর চিকিৎসার জন্য রয়েছে ৫০০ শয্যা, ২২ শয্যা আইসিইউ, এইচডিইউ’র ২২ টি শয্যা,১২টি অপারেশন থিয়েটার সহ একটি অত্যাধুনিক পোস্ট অপারেটিভ ওয়ার্ড ।ভবনের ছাদে হেলিপ্যাড সুবিধা রাখা হয়েছে। এছাড়াও রয়েছে ১৮০ টি গাড়ি পার্কিং ব্যবস্থা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.