প্রেস বিজ্ঞপ্তিঃ
আইনজীবিদের সংগঠন ৭১’ আইনজীবি পরিষদের উদ্যোগে এক শোক সভা গতকাল হোটেল সিলভার সাইন রেস্তোঁরায় সন্ধ্যা ৭.০০ঘটিকার সময় সংগঠনের সভাপতি এডভোকেট মো: রিদুয়ান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন-শ্রদ্বেয় প্রয়াত এডভোকেট আমজাদ হোসেন স্যার ছিলেন কক্সবাজারের একজন প্রথিতযশা আইনজীবি। ৭১’এ মুক্তিযুদ্ধের সময় একজন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কক্সবাজার জেলা বারের সভাপতি থাকাকালীন সময়ে আইনজীবিদের অধিকার আদায়ে ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পেশাগত জীবনে ছিলেন একজন নির্লোভ নিরহংকারী মানুষ। ওনার আচার আচরণ তরুণ আইনজীবিদের আগামী দিনের পথ চলার দিক নির্দেশক হিসেবে কাজ করবে।
এতে আরও বক্তব্য রাখেন- এড. নুরুল হোসেন নাহিদ, এড. ফরহাদ আহমদ, এড. রাসিভ আহমেদ, এড. অনিক ইসলাম আকিব, এড. সাকো আলম, এড. ছাবের ওসমান, এড. মো: কামরুল হাসান, এড. মো: রাসেল, এড. বিশ্বজিৎ ভৌমিক, এড. ইফতেখার মাহমুদ মুন্না শিক্ষানবিশ আইনজীবি মো: ফয়েজ উল্লাহ প্রমুখ।
সভায় প্রয়াত এডভোকেট আমজাদ হোসেন স্যার স্বরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.