বিশুদ্ধ পানি ব্যবহার সংকট নিরসনে সমুদ্রের পানিকে পরিশোধিত করে ব্যবহার করা সম্ভব – কউক চেয়ারম্যান

কক্সবাজারে বিশুদ্ধ পানি সংকট নিরসনে কউক এর সেমিনার
——-

বিশুদ্ধ পানি ব্যবহার সংকট নিরসনে সমুদ্রের পানিকে পরিশোধিত করে ব্যবহার করা সম্ভব – কউক চেয়ারম্যান 

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে সুপেয় পানির যে ব্যবস্থা তা দিন দিন কক্সবাজারকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে,  হোটেল মোটেল জোনে ও পৌর এলাকার প্রায় চল্লিশ হাজার পরিবার  যত্রতত্র এলাকায় ডিপ টিউবওয়েল বসিয়ে পানি ব্যবহার করছে যার কারনে জমিতে পানির স্তর দিনদিন নিচে নেমে যাচ্ছে, যদি সমুদ্রের লবনাক্ত পানিকে পরিশোধিত করে পান ও ব্যবহার উপযোগী করা হয় হয়তো কক্সবাজারের  পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। এদিকে 

কক্সবাজারে  আমরা যে পানি পান করছি তাকে পুরোপুরি সুপেয় পানি বলা যাবে না। এর প্রধান কারণ হচ্ছে, আমরা সব জায়গা দুষিত করে রেখেছি  যেসব জায়গাকে পানির উৎস হিসেবে ব্যবহার করে তা এতটাই দূষিত যে পরিশোধনের পরও স্বাভাবিক অবস্থায় আসবে না । কক্সবাজারে যে যার মত ডিপ টিউবওয়েল বসিয়ে পানির স্তর নিচে নিয়ে যাচ্ছি, আগে আমরা কক্সবাজার ১০থেকে ১৫ফিটের মধ্যে পানি পেতাম এখন ২০০ফিট নিচে গেলেও লবনাক্ত পানি মিলে এ থেকে পরিত্রানের একমাত্র উপায় হচ্ছে সমুদ্র পানিকে পরিশোধিত করে পান করা ও ব্যবহার উপযোগী করে কক্সবাজার পৌর এরাকায় সরবরাহ করা, কথা গুলো বলছিলেন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ (কউক) এর চেয়ারম্যান লেঃ কর্নেল ফোরকান আহমদ
কক্সবাজারে বিশুদ্ধ পানি সংকট নিরসনে নিরাপদ পানি সরবরাহ প্রদানের লক্ষে কক্সবাজার  উন্নয়ন কতৃপক্ষ (কউক) সম্মেলন কক্ষে আর, জে, এম, কর্পোরেশন (আজিজ গ্রুপ)  আয়োজনে ২জুলাই (মঙ্গলবার ) সকালে সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ( কউক) এর চেয়ারম্যান লেঃ কর্নেল ফোরকান আহমদ, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিম চৌধুরী, জে, এম, কর্পোরেশন (আজিজ গ্রুপ) ডাইরেক্টর ওয়াহিদুজ্জামান,সাফরাটেক প্রাঃ লিঃ এর ডাইরেক্টর বি ওয়াই জোসসিভিল সোসাইটিজ কক্সবাজার সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সাধারন সম্পাদক  ইন্জিঃ কানন পাল, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ সদস্য প্রকৌশল  লেঃ কর্নেল আনোয়ার উল ইসলাম , ইন্জিঃ বদিউল আলম, কউক সচিব আবু জাফর রাশেদ, চেম্বার অব কমার্স এর সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা,  সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আলী, বাংলা ভিশন এর ষ্টাফ রিপোর্টার  মোর্শেদুর রহমান খোকন, মোঃ নেজাম উদ্দিন, প্রমুখ  কক্সবাজার সিভিল সোসাইটিজ ফোরামএর সভাপতি ফজলুল কাদের চৌধুরী  বলেন সময় আমাদের হাতে খুবই কম দিন দিন সুপেয় পানির স্তর নিচে নেমে যাচ্ছে তাতে পরিবেশ ধ্বংস হয়ে যাবে অচিরেই,  পরিবেশ রক্ষায় ও জমির পানির স্তর ঠিক রাখতে যত্রতত্র ডিপ টিউবওয়েল না বসিয়ে যদি সমুদ্রের পানি পরিশোধন করে পৌর শহরে সরবরাহ করা যায় তবে আমরা পরিবেশ ধ্বংস থেকে রেহায় পেতে পারি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন কউক চেয়ারম্যান লেঃ কর্নেল ফোরকান আহমদ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.