‘এমপি কমল‘ তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাবের অভিনন্দন
টানা দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদের তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব এর সভাপতির অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় সভাপতি এস এম হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক কামাল শিশির পূনর্নিবাচিত জাতীয় সংসদের তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, রামু – কক্সবাজার সদর আসনের বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল কে রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব এর পক্ষ থেকে উঞ্চ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এ দিকে এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। জাতীয় সংসদে এই স্থায়ী কমিটি গঠন করা হয়। বিষয়টি সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.