বার কাউন্সিলের রেজিষ্ট্রেশন কার্ড পাচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

মোঃরাজিবুল হক চৌধুরী

এই প্রথম বারের মতো বাংলাদেশ বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড পেতে যাচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ছাত্রীরা।

 

এই বিষয়ে আইন বিভাগের বিভাগীয় প্রধান রাজিদুর রহমান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রেশন কার্ড বিতরণ সংক্রান্ত নোটিশ অনুযায়ী কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামার-২০১৭ ও সামার ২০১৮ ব্যাচের পাশ কৃত শিক্ষার্থীদের কে আগামী ০৭-০৭-১৯ ইং ( মঙ্গলবার) সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ১২.৩০ ঘটিকার মধ্যে টোকেন জমা দিয়ে রেজিষ্ট্রেশন সংগ্রহ করিতে হইবে।

 

তিনি আরও বলেন, এটা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুখবর। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ বার কাউন্সিলের কার্ড পাওয়ার খবর পেয়ে ইউনিভার্সিটি প্রশাসন ও বিভাগীয় প্রধানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.