ধর্ষণের ঘটনায় পুলিশ সদরদপ্তরে নেইমার

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ আর মাত্র কয়দিন পরই কোপা আমেরিকা। তার আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল। ইনজুরির কারণে ঐতিহ্যের লড়াইয়ে দলের অন্যতম ভরসা নেইমারকে পাবে না পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ দিকে ধর্ষণের ঘটনায় ফেঁসে গেলেন নেইমার। ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হোটেলে মদ্যপ অবস্থায় এক নারীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ধর্ষণের পাশাপাশি অভিযোগকারী নারীর একান্ত ব্যক্তিগত বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের অভিযোগ ওঠার পর নেইমারকে পুলিশ সদরদপ্তরে ডেকেছে ব্রাজিলিয়ান পুলিশ। এজন্য পিএসজি সুপার স্টারকে যেতে হয়েছিল রিও দে জেনেইরো পুলিশের প্রধান কার্যালয়ে। গতকাল বৃহস্পতিবার (৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় পুলিশ কার্যালয়ে যান নেইমার।

বিষয়টি নিশ্চিত করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। তারা জানায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই নারীর অনুমতি না নিয়ে প্রকাশ করা ছবি এবং বার্তার বিষয়ে কথা বলতে কর্তৃপক্ষ নেইমারকে ডেকেছে।

এ দিকে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে পাওয়া ডান গোড়ালির চোটে কোপা আমেরিকা থেকে ছিটকে পড়া নেইমার তাকে সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। নেইমার বলেন, আমাকে সমর্থনের জন্য এবং সবাই যে বার্তা পাঠিয়েছে তার জন্য আমি শুধু ধন্যবাদ জানাতে চাই।

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হোটেলে গেল ১৫ মে নাজিলা ত্রিনদাদে মেন্দে দি সৌজা নামের এক নারীকে ধর্ষণ করেন নেইমার। এমনটাই দাবি ওই নারীর। আর ধর্ষণের অভিযোগটি নিয়ে তদন্ত হচ্ছে সাও পাওলোতে যেখানে দি সৌজা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। তার মেডিকেল পরীক্ষা করা চিকিৎসক বৃহস্পতিবার সাও পাওলোর পুলিশকে তার প্রতিবেদন দেন।

ব্রাজিলের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে নাজিলা ত্রিনদাদে মেন্দেস দি সৌজা নামের ওই নারী জানান, ‘নেইমারের সঙ্গে যৌন মিলনে তার সম্মতি ছিল, কিন্তু যখন তিনি বলেন এটা করতে পারবেন না কারণ নেইমারের কাছে কোনো কনডম নেই, তখন সে আগ্রাসী হয়ে ওঠে’।

অভিযোগকারী নারী বলেন, ‘যখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কনডম এনেছে কি না, সে বলল-না। আমিও তাকে বললাম তাহলে কিছু হবে না। কিন্তু সে কথা শুনল না এবং ওই ঘটনা ঘটাল। আমি তাকে বললাম থামো, থামো, না! থামো, কিন্তু সে বেশি কিছু বলল না, শুধু ওই কাজই করল’।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.