নাইক্ষ্যংড়িতে ছাত্রলীগের কলেজ সাধারণ সম্পাদকের নেতৃত্বে ঈদ বস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তিঃ
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ছাত্র সমাজের অন্যতম নেতা নাইক্ষ্যংছড়ি হাজী এম,এ কালাম সরকারি  কলেজের ছাত্রলীগ সাধারন সম্পাদক- মুমিনুল আলম মুমু নিজ অর্থায়নে এবারে রমজানের গরীব অসহায় মানুষদের মাঝে ঈদ বস্ত্র, ইফতার সামগ্রী বিনামূল্যে বিতরণ করে নাইক্ষ্যংছড়িতে এখন ব্যাপক সাড়া পেলেছে।

কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক-মুমু বলেন সমাজের গরীব অসহায় মানুষের পাশে থাকতে পেরে নিজেকে গর্বিতবোধ করছি। এই বাংলাদেশ ছাত্রলীগ নাইক্ষ্যংছড়ি কলেজ শাখার আয়োজনে অনেক হতদরিদ্র পরিবারের পাশে আমরা দাড়িয়েছি এবং রমজান মাসে ছাত্রলীগের শুনাম বেশ অর্জন করেছি।তিনি আরো বলেন পবিত্র রমজান মাসে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরনসহ এবং অসহায় গরিব শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির জন্য ঈদ উপহার ও বিতরন করা আমরা প্রতি বছর এইভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।


মুমিনুল আলম মুমু গরীব ছাত্রদের উদেশ্য করে বলেন শুধু রমজান মাসেই নয় সে সব সময় অসহায় ছাত্রছাত্রীরা যদি পড়ালেখার খরচ যোগাতে না পারে লেখাপড়ার ক্ষেত্রে সাহায্য করে যাবে ছাত্রলীগ কলেজ শাখা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.