পবিত্র রমজানের ইফতার বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন
অগ্রযাত্রা
নিজস্ব প্রতিনিধিঃ
শুধু রোহিঙ্গারা নয়, ইফতার পেয়েছে কক্সবাজারের বাসিন্দারা। কক্সবাজার রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের থলিয়াগুনার হোসাইনিয়া তাজদিদুল হেফজখানা ও এতিমখানায় গরীব, অসহায়সহ এলাকার ৩শতাধিক এতিম সন্তান ও গরীবদের মাঝে ইফতার বিতরণ করা অগ্রযাত্রা। আনুষ্ঠানিকভাবে এই সব খাবার সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) অগ্রযাত্রা। তুর্কি সরকারের সহায়তায় এই ইফতার বিতরণ করা হয়।
বুধবার (২৯মে) ইফতার রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের থলিয়াগুনার হোসাইনিয়া তাজদিদুল হেফজখানা ও এতিমখানায় গরীব মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় তুর্কি সহযোগী সমন্বয় সংস্থা (টিকা) ডেপুটি কো- অর্ডিনেটর এমরাহ একীনজী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। অগ্রযাত্রার প্রধান নির্বাহী নীলিমা আক্তার চৌধুরী সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রশিদ নগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বজল আহমদ, ৬নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আবু শামা,
উপস্থিত ছিলেন-অগ্রযাত্রার ডিরেক্টর মোঃ হেলাল উদ্দিন , তুর্কি সহযোগী সমন্বয় সংস্থা (টিকা) প্রতিনিধি সাইফৃল ইসলাম, প্রমুখ। পবিত্র রমজানের গরীব অসহায় মানুষগুলো খাবার সামগ্রী পেয়ে দাতা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.