চট্টগ্রাম প্রতিনিধি:
কৃষি প্রধান দেশে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনতে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের একাংশ।
বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত কর্মস‚চির অংশ হিসেবে বুধবার (২৯ মে) সকালে কর্ণফুলী ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ’কে স্মারকলিপি দেওয়ার নেতৃত্বে ছিলেন কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ নেতা মো. মহসিন।
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ কৃষির উপর অনেকাংশে নির্ভরশীল। তাই কৃষক সমাজকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়নে মাঠে নেমেছে বাংলাদেশ ছাত্রলীগ। সরকার প্রতি মণ ধান ১ হাজার ৪০ টাকা ও প্রতি কেজি ধান ২৬ টাকা কেনার দর নির্ধারণ করেছেন।
এতে আরো বলা হয়, কৃষককে জিম্মি করে রাখার ফলে কৃষকেরা কৃষি কাজে আগ্রহ হারাচ্ছেন। সুতরাং সারাদেশের মতো কর্ণফুলীতেও কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার জোর আবেদন জানিয়েছেন কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের একাংশ।
ইউএনও মহোদয়’কে স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ নেতা সোহরাব সাকিব, মো. জাবেদ ইমন, রাশেদু আরেফিন রিফাত, আবু সামাদ, আবু সুফিয়ান সাকিব, মোঃ তারেক, বাপ্পী, জুলধা ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সেক্রেটারী নুর উদ্দিন কাজল, ৮ ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মনির উদ্দিন, বড় উঠান ছাত্রলীগ নেতা সাকিব, তানভীর, রাজু সহ অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মী।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.