নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচ এর সম্মিলন ৩১মে
প্রেস বিজ্ঞপ্তিঃ
নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচ সম্মিলন ২০১৯ আগামী শুক্রবার (৩১মে)২৫ রমজান কক্সবাজারের অভিজাত হোটেল রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অনুষ্ঠানের সম্মিলন প্রস্তুতি কমিটির প্রচার সেলের দায়িত্বরত ইরফান রুবেল এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। তিনি জানান ২০০০ ব্যাচ এর সকলকে আগামী ২৫ রমজান অনুষ্টানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর করার আহবান জানাচ্ছি। তিনি আরো বলেন এই ব্যাচ এর সকলে এখন যে যার অবস্থানে সুুুন্দর অবস্থানে আছেন তাই আমরা ঠিক করেছি প্রতিজনকে সম্মাননা হিসাবে ক্রেস্ট উপহার দিবো যেন সবাই নিজ জীবনে আরো উৎসাহ পায় আরো সুন্দর করে জীবন সাজাতে। সকলের উপস্থিতি কামনা করেছেন সম্মিলন প্রস্তুুতি কমিটির সচিব সোহেল সিকদার।
যোগাযোগ নাম্বার +8801847-101151

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.