সোহেল রানা,হিলি,দিনাজপুর প্রতিনিধিঃ-
৭ মাস আগে রাতের আধারে রাস্তা দিয়ে যাওয়ার সময় কৃষকের কাছ থেকে ছিনতাই হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে কৃষকের বাড়িতে গিয়ে মোবাইল ফোন ফিরিয়ে দিলেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম।
জানাগেছে, ২০১৮ সালের ১৫ অক্টোবর রাতে দিনাজপুরের হিলি- ঘোড়াঘাট রোডের ডুগডুগি বাজারের কাছে রাস্তার গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ঘোড়াঘাট থানায় ডাকাতি চেষ্টার মামলা হয়। ঘোড়াঘাট থানার মামলা নং-১৬, তাং-১৬/১০/২০১৮ ইং। পুলিশ ৬ জন ডাকাতকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। ডাকাতদের আটকেরপর কৃষক শামিম হাকিমপুর -হিলি সার্কেল এএসপি আখিউল ইসলামের কাছে অভিযোগ করেন তার একটি মোবাইল ছিনিয়ে নিয়েছে ডাকাত। দীর্ঘ ৭ মাস সন্ধান করে মোবাইল ফোনটি উদ্ধার করেন এএসপি মো: আখিউল ইসলাম।
গত রবিবার বিকেলে উদ্ধার হওয়া মোবাইলটি নিয়ে সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম নিজে চলে যান দিনাজপুর জেলার হাকিমপুর থানার চকরপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে কৃষক শামিম হোসেন বাড়িতে।পরে শামীম মাঠে ধান কাটতে যাওয়ায় তাকে সেখান থেকে ডেকে এনে তার হাতে তুলে দেন তার ডাকাতের হাতে খোয়া যাওয়া মোবাইল ফোনটি।
শামিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানায়, ডাকাতে হতে ছিনতাই হওয়া মোবাইল ফোন ৭ মাস পরে পুলিশ তার নিজ বাড়ীতে এসে ফেরত দিবে এটা সে কোনদিন ভাবতে পারে নাই।
এএসপি আখিউল ইসলাম নিজে বাড়ি গিয়ে কৃষকের হাতে মোবাইল ফোনটি দেওয়ায় এলাকায় ব্যাপক ভাবে প্রসংশিত হয়েছে পুলিশ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.