রামুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রামুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃসাইদুজ্জামান সাঈদঃ
রামুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (২৮ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা, সহকারী কমিশনার ভূমি চাই থুয়াই হ্লা, রামু থানা অফিসার ইনচার্জ আবুল মনছুর, উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, উপজেলা প্রকৌশলী মোঃ জাকের হোসেন, পি আই ও কর্মকর্তা ফরহাদ হোসেন, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, রাজারকুল চেয়ারম্যান মুফিজুর রহমান, গর্জনিয়া চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, খুনিয়া পালং চেয়ারম্যান আবদুল মাবুদ, মিঠাছড়ি চেয়ারম্যান মোঃ ইউনুচ ভূট্টো, কাওয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, চাকমারকুর চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, কচ্ছপিয়া চেয়ারম্যান আবু নোমান, জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামশুদ্দিন প্রিন্স,রশিদ নগর চেয়ারম্যান শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফ উল্লাহ, উপজেলা কৃষি অফিসার ছোটন কান্তি দে,রামু রাজারকুল রেঞ্জকর্মকর্তা তৌহিদুর রহমান টগর । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী, নুরুল হক চৌধরী, সরওয়ার কামাল সোহেল, প্রকৌশলী আলাউদ্দিন খান, ফতেখাঁরকুল(সদর) আওয়ামীলীগের সভাপতি ফিরোজ মিয়া, সাংবাদিক আবদুল মালেক সিকদার,রামু বণিক সমিতির প্রতিনিধি প্রকাশ সিকদার প্রমুখসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রামুতে আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত অন্যান্য বেসরকারি সদস্য, উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় উপজেলার নানা কর্মকান্ড তুলে ধরা হয়।
উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি,মাদক নিয়ন্ত্রন,যানজট নিরসন, নাশকতা পরিস্থিতি সম্পর্কে সতর্কতা, তামাক, ও বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ব্যবস্থার উপর বিস্তারিত আলাপ আলোচনা করা হয় এবং বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.