ইকরা এন্টারপ্রাইজ ও ইউপি সদস্যার যোগসাজশে সরকারী টাকা আত্মসাৎ

ইকরা এন্টারপ্রাইজ ও ইউপি সদস্যার যোগসাজশে সরকারী টাকা আত্মসাৎ

মোঃসাইদুজ্জামান সাঈদঃ
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্যা জহুরা বেগমের নামে উপজেলা পরিষদের এডিবির বরাদ্দের ২ লক্ষ টাকার গাইড ওয়ালের টাকা আত্মসাৎ করার অভিযোগ।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ০১ নং ওয়ার্ড মসজিদ ঘোনা কালু মেম্বারের বাড়ি যাবার রাস্তার গাইড ওয়াল নির্মানের নামে একেরপর এক সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বরাদ্দ এনে টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।এলজিইডি নাইক্ষ্যংছড়ি অফিস সুত্র জানিয়েছে,এডিবির বরাদ্দের কাজ এক বছর শেষ না হতে মাটি খুড়ে পিলার তুলে বিক্রির উদ্দেশ্যে নির্মিতব্য গাইড ওয়াল থেকে ৫০০ মিটার দুরে এনে জমা করে রেখেছে মেম্বার সয়ং নিজে এতে ঝুকিপূর্ণ হয়ে গেছে নতুন গাইড ওয়াল।স্থানীয় বাসিন্দা আব্দুর লতিপ জানিয়েছেন, জেলা পরিষদ থেকে ২৬ লক্ষ টাকার টেন্ডার দিয়ে এবছর নতুন গাইড ওয়াল নির্মান হওয়ার পর গত বছরের গাইড ওয়াল টিকাদার ইকরা এন্টারপ্রাইজ ও মেম্বার যোগসাজশে অন্যত্র সরিয়ে নিয়েছে।
ফলে নতুন গাইড ওয়ালের মাটি সরে গিয়ে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।
গত ১৫/১১/০১৮ তারিখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে টেন্ডার হওয়া ২৬ লক্ষ টাকার আরসিসি গাইড ওয়াল ও এডিবির গাইড ওয়াল একি কাজের উপর দুই টি বরাদ্দ দিয়ে পরিকল্পিত ভাবে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।জেলা পরিষদের টিকাদারি প্রতিষ্ঠান ইকরা এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে নিম্নমানের কাজ সম্পাদনের অভিযোগ করেছে এলাকাবাসী।সরজমিনে পরিদর্শন কালে কর্মরত ইকরা এন্টারপ্রাইজ এর এক শ্রমিক জানিয়েছে স্থানীয় ইউপি সদস্যা এই এডিবির বরাদ্দের গাইড ওয়াল পিলার গুলি নিজের দাবী করে মাটি খুড়ে নিয়ে যাচ্ছে।

এদিকে নতুন গাইড ওয়ালের মাটি সরে যাওয়ায় যে কোন মুহুর্তে গাইড ওয়াল টি ধ্বসে পড়ে বড় দুর্ঘটনা ঘটে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে ।সরকারীদলের পরিচয়ে একজন মহিলা মেম্বারের বাড়িতে যাওয়ার জন্য অপ্রয়োজনীয় বারবার সরকারী টাকা বরাদ্দ প্রদানের ফলে সরকারী টাকার অপব্যবহারের অভিযোগ উঠেছে জেলা পরিষদের বিরুদ্ধে। পিলারগুলো অন্যত্র সরিয়ে নিতে চাইলে এলাকাবাসীর বাধার মুখে পড়ে বর্তমান ইউপি সদস্যা জহুরা বেগমের স্বামী সাবেক ইউপি সদস্য কালু মেম্বার এমনটি জানিয়েছেন স্থানীয় সাবেক ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন শিমুল।এডিবির বরাদ্দের প্রকল্পের ২ লক্ষ টাকার পিলার সরিয়ে নেয়ার অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাওয়া হলে ইউপি সদস্যা জহুরা বেগম এবিষয়ে জানাতে অপারগতা দেখিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.