বস্তা ভর্তি সেহেরী ও ইফতার সামগ্রী পেল স্থানীয় বাসিন্দারা
নিজস্ব প্রতিনিধি
শুধু রোহিঙ্গারা নয়, বস্তা ভর্তি সেহেরী ও ইফতার সামগ্রী পেয়েছে কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা। গরীব, অসহায়, প্রতিবন্ধীসহ কক্সবাজার পৌর এলাকার সাড়ে ৬শতাধিক নারী পুরুষের প্রত্যেকের মাঝে ৩০ কেজি করে আনুষ্ঠানিকভাবে এই সব খাবার সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পালস্ বাংলাদেশ।
ইসলামিক রিলিফ ওয়ার্ড ওয়াইড সহায়তায় এসব সামগ্রীর মধ্যে রয়েছে – চাল ২০ কেজি, তেল ২লিটার, চিনি ৩ কেজি, চনা ৩ কেজি ডাল ২ কেজি।

বৃহস্পতিবার (২৩মে) দুপুরে শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন পালস্ বাংলাদেশ কার্যালয় প্রাঙ্গণে কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খোরশেদ আরা হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পালস্ বাংলাদেশের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম কলিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া।
উপস্থিত ছিলেন-পালস্ বাংলাদেশ এর ডিরেক্টর আতিকুল ইসলাম চৌধুরী, নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী সেলিম, দাতা সংস্থা ইসলামিক রিলিফ ওয়ার্ড ওয়াইড প্রতিনিধি মোঃ জাফর আলম, সাবেক পিটিআই সুপার শিক্ষাবিদ নাসির উদ্দিন প্রমুখ। পবিত্র রমজানের গরীব অসহায় মানুষগুলো খাবার সামগ্রী পেয়ে দাতা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়.