ইয়ানূর রহমান : বেনাপোল পোর্ট থানার পাটবাড়ি এলাকার মুদি দোকানি সালাম হত্যা কান্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার দুপুরে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পাটবাড়ি এলাকার নিহত মুদি দোকানদার আব্দুস সালামের স্ত্রী সাবিনা ইয়াসমিন ও তার কতিথ প্রেমিক একই থানার শিকড়ী গ্রামের মোক্তার হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম গাজী।
স্থানীয় একটি সুত্র জানায়, নিহত সালামের স্ত্রীর সাথে জাহাঙ্গীরের পরকীয়া প্রেম ছিল। পরকীয়া প্রেমের কারনে সালামকে হত্যা করা হয়েছে।
আটক জাগাঙ্গীরের স্ত্রী রেহেনা বেগম ও তার শ্বশুর শাশুড়ী জানায়, আমাদের বাড়ি সাবিনা প্রায় দেড় বছর যাবৎ আসা যাওয়া করত। তার চলাফেরা দেখে আমি আমার স্বামীকে জানিয়ে দেই সে যেন আমাদের বাড়িতে আসা যাওয়া না করে।
যশোর ডিবি পুলিশের ওসি মারফ আহমেদ বলেন, আমরা তথ্য প্রযুক্তির সুত্র ধরে নিহত আব্দুস সালামের স্ত্রী সাবিনা ইয়াসমিনকে ও তার স্বীকারোক্তি অনুয়ায়ী বেনাপোলের শিকড়ী গ্রামের ইজিবাইক চালক জাহাঙ্গীরকে আটক করেছি। তদন্তের স্বার্থে এখনই সব কিছু বলা যাবে না। তবে আটককৃতদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান বলেন, আটক সালামের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে এবং জাহাঙ্গীরকে হত্যা কান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে যশোর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.