কুতুবদিয়ায় পুলিশ ও জলদস্যুদের গোলাগুলি: নিহত ২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের কুতুবদিয়ায় জলদস্যুদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘটনাস্থল হতে দুজন জলদস্যুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে সেখানে তাদের মৃত্যু হয় বলে জানা যায়।
গতকাল ভোর রাতে উপজেলার আলিয়াকবর ডেইল ফতেয়ালি সিকদার পাড়া সংলগ্ন লুইজ্জার বিলে এ ঘটনা ঘটে।
জলদস্যুদের গোলাগুলির সংবাদ পেয়ে কুতুবদিয়া থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে যায় এবং বিল সংলগ্ন রাস্তার পাশে দুইজন গুলিবিদ্ধ ব্যক্তিকে দেখতে পায়।
সন্ত্রাসীরা এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে থাকে, পুলিশ যখন তাদের পিছু নেয় তখন একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে জলদস্যু বাহিনীরা এতে আত্মরক্ষার্থে পুলিশ ও কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে পুলিশ একটি কাটা বন্দুক, ৪টি রাইফেলের গুলির খোসা, ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
নিহত দুজনের পরিচয়ে জানা যায়, ১। এরফান প্রকাশ এরফান মাঝি (৩২) পিতা মৃত মোলভী সৈয়দুল আলম গ্রাম সিকদারপাড়া দক্ষিণ ধুরং কুতুবদিয়া এবং ২। নুর হোসেন বিল্যা (২৭) পিতা এনামুল হক গ্রাম দক্ষিণ লেমশখালী কুতুবদিয়া। এরা দুজনেই জলদস্যু ত্রাস এবং উপক‚লীয় জেলেদের আতংক বলে পরিচিত।
কুতুবদিয়া থানার ওসি মো. দিদারুল ফেরদৌস জানান, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করতে গিয়ে গুলাগুলি করলে দুজন জলদস্যুর মৃত্যুর ঘটনা ঘটে এবং ঘটনাস্থল হতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এমন কি নিহত দুজনের বিরুদ্ধে হত্যা, জলদস্যু অপরাধ, অস্ত্র ও মাদকের একাধিক মামলা সহ এরা সমুদ্রে পথে ইয়াবা পাচারের সাথে জড়িত ছিলেন বলে জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.