কর্ণফুলীতে আবারো দূর্ধর্ষ ডাকাতি

জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নে আবারো দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী জোনের সহকারি পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম ।

জানা যায়, ১৪-১৫ জনের সশস্ত্র ডাকাত দল আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ১০/১২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দুই লাখ ১২ হাজার টাকা ও বিভিন্ন ম‚ল্যমান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।

খবর পেয়ে সিএমপি পুলিশের বন্দর জোনের সহকারি কমিশনার (এসি) জাহিদুল ইসলাম, কর্ণফুলী থানার ওসি মো. আলমগীর মাহমুদ ও ওসি তদন্ত জুবায়ের সৈয়দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ড গোয়ালপাড়া গ্রামের সেলিম সওদাগরের নতুন বাড়িতে। এটি ছিলো স্থানীয় সোলায়মান ফকিরের পাশের বাড়ি। যেখানে আশেপাশে আরো কোন বাড়িঘর ছিলোনা নির্জন এলাকা বলতে গেলে।
সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় ডাকাতি সংগঠিত হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেন কর্ণফুলী থানার অপারেশন অফিসার আওরঙ্গ দেব।

স্থানীয় স‚ত্র ও গৃহকর্তা জানান, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১৪-১৫ জনের একদল ডাকাত বাড়ির সামনের গ্রিলের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাত দল মাথায় অস্ত্র ঠেকিয়ে সেলিম সওদাগর সহ ঘরের সবাইকে জিম্মি করে রাখে। পরে ঘরের সবকটি আলমারি ভেঙে ১০/১২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ১২ হাজান টাকা ও বিভিন্ন ম‚ল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাত দলের হামলায় কেউ তেমন আহত হয়নি। তবে মুখোশ পড়া ডাকাত দল বাসায় প্রবেশ করেই সবার হাত মুখ বেঁধে নেয়। এদিকে, খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনা বর্নানায়, চরলক্ষ্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফোরকান আহমেদ বলেন, আমি খবর পেয়েছি রাত সাড়ে ৪টার দিকে। পরে ঘটনাস্থলে গিয়ে জানলাম ঘরের নারী-পুরুষ সবাইকে বেঁধে রেখে আলমারি ভেঙে সব কিছু লুট করে নিয়ে গেছে। আমি বিষয়টি তখন পুলিশকে জানিয়েছিব্যবস্থা নেয়ার জন্য।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের সৈয়দ বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। পুলিশ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

প্রসঙ্গত, এর পুর্বেও শাহমীরপুরে চার তরুণী ধর্ষণ সহ ডাকাতি, এবং গত বছরের ১৯শে মার্চ গভীর রাতে একই উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের জাগির হাজীর বাড়িতে ডাকাতি হয়। এ সময় ডাকাতরা একই স্টাইলে নগদ ২৫ হাজার টাকা ও আনুমানিক ৩০ ভরি স্বর্ণালংকার,একটি স্মার্টফোন ও দামি মালামাল লুট করে নিয়ে যায়। পরবর্তীতে বোয়ালখালীতে অভিযান চালিয়ে পুলিশ কয়েকজন ডাকাতদের গ্রেফতার করেন।

এমনটি ২০১৭ সালের ১২ আগস্ট ৫-৬ জনের ডাকাত দল বর্তমান চরলক্ষ্যা আলী চেয়ারম্যানের বৃদ্ধ পিতা-মাতা ও ভাইকে জিম্মি করে আলমিরা থেকে নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

বার বার একই স্টাইলে কর্ণফুলীতে কারা এসব ডাকাতির ঘটনা সংগঠিত করছে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে, এ ডাকাত চক্রটির সোর্স স্থানীয় কেউ না কেউ। যারা নজরধারী রাখে নির্জন এলাকায় কার বাড়িতে কেমন সহায় সম্পদ রয়েছে।

গতকাল সেলিম সওদাগরের বাসায় দুর্ধর্ষ ডাকাতিতে ডাকাত দল তিনটি সিএনজি গাড়ি ব্যবহার করেছেন বলে তথ্য পাওয়া যায়। যে সব সিএনজি দিয়ে দ্রæত ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করেন।

পাশাপাশি কর্ণফুলী থানা থেকে মাত্র এক কিলোমিটার দুরত্বে প্রায় ৪৫ মিনিট পর্যন্ত বাড়িতে অবস্থান করে ডাকাতি করা বড় দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন ডাকাত দল।

কর্ণফুলীতে বেশ কিছু দিন পর পর এমন ডাকাতির ঘটতে থাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং পুলিশের প্রতি আস্থা হারাতে পারেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.