কক্সবাজার শহরের বইল্ল্যাপাড়ায় পরিত্যক্ত সাবেক সিএন্ডবি কলোনীর জায়গায় প্রস্তাবিত কক্সবাজার ডিসি কলেজের ভিত্তি প্রস্থর উদ্ধোধন করেন মন্ত্রী পরিষদ সচিব মোঃ শফিউল আলম । বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষে কক্সবাজার ডিসি কলেজ একটি বিশেষায়িত কলেজ হিসেবে কাজ করবে বলে মনে করেন মন্ত্রী পরিষদ সচিব।। পর্যটন শিল্পের রাজধানী, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার জেলায় রয়েছে সাগর, নদী ও পাহাড়ের এক অসাধারণ মিতালি। ।
শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সম্পূর্ণ অরাজনৈতিক এবং সকলের সম্পৃক্ততায় একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হলে কক্সবাজারের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হবে। এ লক্ষ্যে বায়তুশ শরফ রোড, বইল্যা পাড়া,এলাকায় কক্সবাজার পৌরসভা, কক্সবাজারে পরিত্যক্ত ০১ নং খাস খতিয়ান ভুক্ত ৬৯.২৫ শতাংশ জমিতে এ কলেজটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.