নিজস্ব প্রতিবেদক
ইপসা আস্থা প্রজেক্ট এর গর্জনিয়া ইউনিয়নে কতৃক আয়োজিত বাল্য বিবাহ প্রতিরোধে গর্জনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি সদস্য নুরুল আলম এর সভাপতিত্বে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
প্রধান অতিথি আলোচনা সভায় বলেন বাল্য বিবাহ সমাজের একটি অভিশাপ বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে,বিশেষ করে মায়েদের সচেতন হতে হবে।
মায়েরা যদি তার সন্তানকে স্কুলে পাঠায় তা হলে সমাজ শিক্ষিত হবে জাতী এগিয়ে যাবে। 
তিনি আরো বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা তিনি আমাদের রাষ্ট্র প্রধান, যদি আমরাও আমাদের মেয়েদের শিক্ষিত করে তুলি তাহলে সমাজ সুন্দর হবে আমাদের মেয়েরা দেশ পরিচালনায় হাত বাড়বে। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোছাম্মদ পপি আক্তার,
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউপি সচিব আবুল কাসেম, মহিলা ইউপি সদস্য হাসিনা আক্তার, মহিলা ইউপি সদস্য রেহেনা আক্তার, আন্জুমান আরা আরা, তাজমিনা আক্তার, নজরুল ইসলাম খোকন, ফিরোজ আহমদ সিকদার, মফিজুল আলম, আজিজুল হক সিকদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন শামিমা আক্তার

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.