প্রকাশিত সংবাদের রোজিনার প্রতিবাদ 

বহুল প্রচারিত দৈনিক সকালের কক্সবাজার সহ  কক্সবাজারের বেশ কয়েকটি পত্রিকায় গত ১৯ ফ্রেরুয়ারী প্রকাশিত “রোজিনা পরিকল্পিত ঘটনা ঘটিয়ে নিরীহ লোকদের আসামী করছে” সংবাদটি আমার দৃষ্টি  গোচর হয়েছে সংবাদে আমাকে নিয়ে বিভিন্ন সম্মানহানিকর কথা বলা হয়েছে।
যারা আমার বিরুদ্ধে এই সব কথা বলে বেড়াচ্ছে তারা সমাজে আমাকে হেয় করার লক্ষে সাংবাদিক সম্মেলন করেছে প্রকৃত পক্ষে গত ১৭ ফ্রেরুয়ারী সন্ধ্যায় ১/ মোঃহোসন প্রকাশ মাছন বৈদ্য পিতা মৃত আবুল কাসেম,  পূর্ব কুতুবদিয়া পাড়া ফদনার ড়েইল কক্সবাজার । ২/ মোঃ রফিক প্রকাশ ইয়াবা রফিক,  পিতা মৃত  হাফেজ উল্লাহ সাং ঐ ৩/ আবছার মিয়া  পিতা জালাল সাং ঐ, সহ কক্সবাজার সদর  থানার  নং ৭৮ / ১৯৮ মামলার আসামী গন আমাকে পূর্ব শত্রুতার জের ধরে হামলা করে হামলায় আমি আহত হয়ে চিৎকার করলে এলাকাবাসি এগিয়ে এসে আমাকে তাদের হাত থেকে জানে রক্ষা করে।  কিন্তুু এলাকাবাসী আমাকে রক্ষা করায় মামলার আসামী গন  তাদের উপর হামলা  করে এতে – এলাকার মহসিনের অন্তঃসত্ত্বা স্ত্রী মনিরা বেগম (৩৫), ফয়সালের স্ত্রী নুর আনকিস (২০), আব্দুর রহমানের স্ত্রী নেসারা খাতুন (৩৫), শফিকের স্ত্রী রুবি আকতার (২৫) ছৈয়দ হোসেনের স্ত্রী খুরশিদা বেগম (৪৭), মু. হারুনের স্ত্রী খালেদা বেগম (২৫), মো. ইলিয়াসের স্ত্রী রোজিনা আকতার (২৬), ছৈয়দ হোসেনের স্ত্রী সুরা খাতুন (৫০) সহ বেশ কিছু মহিলা  আহত হন।  তাদের হাসপাতালে নিয়ে আমার স্বামীসহ  গিয়ে চিকিৎসা করানো হয়। প্রকৃতপক্ষে আমার উপর ক্ষিপ্ত হয় হোসন প্রকাশ বৈদ্য মাছন, ইয়াবা রফিক, আবছার, আয়েরা বেগম সহ এলাকায় ও কলাতলী জোনে ইয়াবা ব্যবসা সহ পতিতা ব্যবসা করে আসছে এতে সমাজের লোকজন সহ বাধা দিলে আমার উপর ক্ষিপ্ত হয়।  কিছুদিন আগে আয়েরা বেগম সহ কিছু যুবতী মেয়ে কলাতলী একটি হোটেলে  অসমাজিক কাজের সাথে থাকা কালিন সমাজের লোকজন হাতে নাতে পাগড়াও করে এলাকাবাসী। যার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। এদিকে আমার বাড়িতে  এরই ধারাবাহিকতায়  তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে
গত ৬ ফেব্রুয়ারী ( বুধবার) ভোরে পৌরসভার কুতুবদিয়া পাড়ার  বাড়িতে মোঃ হোসেন প্রকাশ বৈদ্য হোসেন পিতা পূর্ব কুতুবদিয়া পাড়া, রফিক প্রকাশ ইয়াবা রফিক পিতা মৃত হাফেজ উল্লাহ, আবছার প্রকাশ সুদি আবছার পিতা জালাল আহমদ সহ এজাহার ভুক্ত আসামী সহ তাদের দলবল নিয়ে  বাড়িতে আমাকে  হত্যার পরিকল্পনায় হামলা চালায়। আমাকে  না পেয়ে  বাড়ির প্রয়োজনীয় জিনিস পত্র ভাংচুর করে।
আমি জানাতে চাই আমি একজন মানবাধিকার কর্মী, সমাজে অন্যায় হলে আমি চোখ বন্ধ রাখতে পারিনা।
অন্যায় এর প্রতিবাদ করতে গিয়ে আমাকে প্রান নাশের হামলা করছিল এবং আরো করতে পারে বলে আমার মনে হচ্ছে।  এবং আজ অবধি এজাহার ভুক্ত আসামী মোঃ হোসন প্রকাশ মাছন বৈদ্য,  রফিক প্রকাশ ইয়াবা রফিক,  আবছার, আয়েরা বেগম সহ এজাহার ভুক্ত আসামী গন আমাকে প্রান নাশের হুমকী দিয়ে আসছে এবং এরই ধারাবাহিকতায় আমাকে গত ১৭ ফ্রেরুয়ারী আমাকে মেরে ফেলার জন্য আহত করে।  আর তারা সমাজের অশান্তি সৃষ্টি কারী।  তাদের আইনের আওতায় এনে সমাজকে সুন্দর রাখার ও আমার জান মালের রক্ষার জন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিনীত আরজ করছি।
প্রতিবাদকারী
রোজিনা আক্তার 
মানবাধিকার কর্মী 
মানবাধিকার কাউন্সিল 
কক্সবাজার পৌরসভা 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.