প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদরের ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের রার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, জীবনের সর্বক্ষেত্রেই জ্ঞানের প্রয়োজন। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের দায়িত্ব নিতে হলে লেখাপড়ার কোন বিকল্প নেই। এমপি কমল বলেছেন, এ প্রজন্মের শিক্ষার্থীদেরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত বিশে^ বিষ্ময় সৃষ্টি করতে হবে। তিনি দেশে-বিদেশে প্রধানমন্ত্রীর জীবনের নানা বিষ্ময়, অভিজ্ঞতা ও বিশে^র বরেণ্য ব্যক্তিদের ত্যাগ ও সফলতার কথা তুলে ধরে ছাত্রছাত্রীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করেন। তিনি বর্তমান সরকারের সময়ে বৃহত্তর ঈদগাহ’র নানা সফলতার কথা তুলে ধরে বলেন, বিগত ৫ বছরে আমরা কক্সবাজারকে আন্তর্জাতিক মানের শিক্ষা নগরী করতে অনেক নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেছি। আরো মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি কক্সবাজারে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কক্সবাজারকে পরিপুর্ণ শিক্ষা নগরীতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। যেখানে বিদেশী শিক্ষার্থীরাও শিক্ষা অর্জনে কক্সবাজারে আসবে। এমপি কমল বলেন, এখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ঈদগাহকে উপজেলায় রূপান্তর করা, সে সাথে ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারি করণ করা। আমরা সে লক্ষেই কাজ করে যাচ্ছি।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব) ফোরকান আহমদ, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার এ.এইচ. এম. মাহফুজুর রহমান।
ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যাবস্থাপনা পরিষদের সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু’র সভাপতিত্বে গতকাল ২৭ জানুয়ারী (রবিবার) অনুষ্ঠিত আয়োজনে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশিদা জান্নাত, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু, শিক্ষক রফিকুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২৮
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.