ওয়ান নিউজ ডেক্সঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
এ সময় দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনে শীর্ষ নেতারা ছিলেন।
পরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ধানমন্ডি থেকে বনানী কবরস্থানে যান। সেখানে ১৫ আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন
এ ছাড়া বুধবার (০২ জানুয়ারি) সকাল ১১টায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হবে। ২৩ নম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শরিক দলগুলোকে নিয়ে এই সভা হতে যাচ্ছে। একাদশ সংসদ নির্বাচনের পর এটাই হবে ১৪ দলের প্রথম বৈঠক।
আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে এ সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.