একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে

ওয়ান নিউজ ডেক্সঃ বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে অভিমত জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পর্যবেক্ষক দল। তারা মনে করে- নির্বাচন বিশ্বাস ও ভরসাযোগ্যভাবে সম্পন্ন হয়েছে।

রবিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে দলের সদস্যরা এসব মন্তব্য করেন।

পর্যবেক্ষক দলের প্রধান এএমবি হামেদ এ অপেলয়েরু বলেন, তাদের দেখা মতে অন্তত ৫০ শতাংশ ভোট গৃহীত হয়েছে। তারা যে সব কেন্দ্রে গিয়েছেন, সেসব কেন্দ্রের পোলিং অফিসাররা তাদের ব্যালট বই প্রদর্শন করেছেন। এসব বই এর মধ্যে অধিকাংশরই পাতা অর্ধেকের বেশি ব্যবহৃত ছিল। এর ভিত্তিতেই তারা একথা বলছেন।

তিনি বলেন, সাড়ে ১৬ কোটি জনসংখ্যার দেশে ১৪ জনের নির্বাচনী সহিংসতায় নিহত হওয়া কিছুটা স্বাভাবিক। তবে প্রতিটি প্রাণ মূল্যবান হওয়াতে একটি মৃত্যুও গ্রহণযোগ্য নয়।

হামেদ বলেন, নির্বাচনের ভিত্তি তিনটি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যতা। তাদের কাছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই তিন উপাদানের উপস্থিতি ছিল বলে মনে হয়েছে। ওআইসি ভালো সরকার ব্যবস্থায় বিশ্বাস করে, আর বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া তা সম্ভব নয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.