নিজস্ব প্রতিবেদক।
রামুতে এক নারী নির্যাতন মামলার আসামী গ্রেফতার হয়েছে বলে জানা গেছে গ্রেফতারকৃত আসামীর নাম মফিজুর রহমান, পিতা রমিজ আহমদ সাং মনিরঝিল ২নং ওয়ার্ড কাউয়ারখোপ রামু।
জানা যায় গত ২০শে ডিসেম্বর মফিজুর রহমানকে আসামী করে রামু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন একই এলাকার হাসিনা আক্তার যার মামলা নং ২৯/২০১৮। এদিকে রামু থানায় ফোনে যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন জানান সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের উপর রামু চৌমুহনী থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী মফিজুর রহমানকে আটক করা হয়।সুত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামী বাদী হাসিনা আক্তারকে শারীরিক ভাবে নির্যাতন করে । এলাকাবাসীর সুত্রে জানা যায় মফিজ স্কুল পড়ুয়া ছাত্রীদের সহ এলাকার মেয়েদের নানা ভাবে হয়রানি করতো।এদিকে জানা যায় মফিজুর রহমান আটক হওয়ার পর থেকে বাদী হাসিনা আক্তার ও তার পরিবারকে আসামী পক্ষের লোকজন প্রান নাশের হুমকি দিচ্ছে বলে জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.