ওয়ান নিউজ ডেক্স: নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, নারীরা যাতে সুষ্ঠু ভাবে সুষ্ঠু পরিবেশে ভোট কেন্দ্রে আসতে পারে এবং তাদের মতামত স্বাধীনভাবে প্রয়োগ করে আবার নিরাপদ ভাবে তাদের নিজ গৃহে ফিরে যেতে পারে। আপনারা কোনভাবে তাদের প্রভাবিত করার চেষ্টা করবেন না। তাদের মতামতকে স্বাধীন ভাবে প্রয়োগ করার সুযোগ দিবেন।
জাতীয় সংসদ নির্বাচনে নারীর নিরাপদ অংশগ্রহণ ও সুরক্ষা নিশ্চিতকরণের সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভায় একথা বলেন তিনি। আজ সকাল ১০ টায় বরিশাল নগরীর বিডিএস ক্লাব মিলনায়তনে নির্বাচন কমিশন এ সভার আয়োজন করে।
সভায় নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, ইউএনডিপি পরামর্শক এটসুকু হিরাকাওয়া।
এর আগে বরিশাল সার্কিট হাউস চত্ত্বর থেকে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদর রোড হয়ে বিডিএস ক্লাবে এসে শেষ হয়।
নির্বাচন কমিশনার কবিতা খানম আরো বলেন, আমরা চাই নারীর মতামত প্রদানের যায়গাটাকে প্রভাবিত করবেন না। ভোট প্রদানের ক্ষেত্রে নারীর মতামতকে নারীর মত করে প্রতিষ্ঠিত করার সহযোগিতা করবেন।
নারীকে ভোটের দিন সুষ্ঠু পরিবেশ দিবেন। আইন-শৃঙ্খলায় নিযোজিত যারা আছেন, নারী সদস্যরা নারী ভোটারদের প্রতি বিশেষ মনোযোগ দেয়ার আহবান জানাচ্ছি।
এ সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচন আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি আগামী নির্বাচনে বাংলাদেশের নারীরা নিরাপদ পরিবেশে উল্লেখ্যযোগ্য হারে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.