রামুতে অবৈধভাবে ইটভাটা নির্মাণ জরিমানা ৫০,হাজার টাকা ও নির্মাণ কাজ বন্ধের নির্দেশ   

মোঃ নেজাম উদ্দিন।
 

গত ১ ড়িসেম্বর  (শনিবার) কক্সবাজার জেলার রামু উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নিবার্হী ম্যাজিস্ট্রেট জনাব চাই থোয়াইহলা চৌধুরী এর নেতৃত্বে রামু উপজেলার জ্যাতবন বৌদ্ধ বিহার সংলগ্ন  (নির্মাণাধীন মেসার্স এসএসবি ব্রিকস (ইউনিট-০৩), উখিয়ার ঘোনা, ০৭নং ওয়ার্ড, কাউয়ারখোপ, রামু, কক্সবাজার নামক এলাকায় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পাহাড় কর্তনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পাহাড় কর্তনের দায়ে ইটভাটার ম্যানেজার (১) জনাব মোঃ ফরিদুল আলম (৪৫), পিতা- মৃত শফিউল আলম, সাং- দক্ষিণ রাজারকুল, রামু, কক্সবাজারকে আটক করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর  ৪,৫ ও ১৪,১৫ ধারা অনুযায়ী (১) জনাব মোঃ ফরিদুল আলমকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করে আদায় করা হয় এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্মাণাধীন মেসার্স এসএসবি থ্রি ব্রিকস এরম মালিককে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

অবৈধ ইটভাটা
 এসময় ০১টি সর্ট এস্কাভেটর মডেল হিটাচি হুলুদ রংয়ের, ০১টি ডাম্পার ট্রাক চট্টমেট্রো-ড-১০৫ নীল রংয়ের, ০১টি কোদাল, ০১টি টব (স্টিলের) জব্দ করা হয়। জব্দকৃত ০১টি সর্ট এস্কাভেটর মডেল হিটাচি হুলুদ রংয়ের, ০১টি ডাম্পার ট্রাক চট্টমেট্রো-ড-১০৫ নীল রংয়ের, ০১টি কোদাল, ০১টি টব (স্টিলের) মালামাল স্থানীয় জনাব নুরুল আজিম, পিতা- মৃত হাজাী ছেয়দ নূর, সাং- ইউসুফেরখিল, ইসলামাবাদ, ঈদগাও, সদর, কক্সবাজার এর জিম্মায় প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ের সহকারি পরিচালক জনাব সাইফুল আশ্রাব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.