ওয়ান নিউজ ডেক্সঃ প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, সব প্রার্থীকে সমান চোখে দেখা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব। কাজেই তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তা বিধান করতে হবে। তাদের পরিচালনা নয়, সহায়তা করতে হবে।
রোববার সকালে নির্বাচন উপলক্ষে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে সিইসি এ নির্দেশনা দেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবার সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছেন তিনি।
আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ওই ব্রিফিংয়ে নুরুল হুদা বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তাৎক্ষণিকভাবে অনেক সিদ্ধান্ত নিতে হবে। এ কারণে তাদের নির্বাচনের আচরণবিধি, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি পড়তে হবে।
বক্তব্যকালে সিইসি আইনের ৫/৭টা আইনের কমপক্ষে ২০টা ধারা, আচরণ বিধি, দণ্ডবিধি ১৮৬০, ১৪১ ধারা এর উপধারা, পুলিশ আইন ১৮৬১, ম্যাজিস্ট্রেটদের কার্যপ্রনালী বিধি ১৮৯৮, ১২৭ থেকে ১৩১ পর্যন্ত, পিআরবি ভালভাবে পড়াশুনার নির্দেশনা দেন তিনি।
সিইসি বলেন, স্বরাষ্টমন্ত্রণালয় থেকে একটা পরিপত্র দেয়া হয় সেটা গুরুত্বপূর্ণ। সিভিল ওয়ার্ক ভালভাবে আত্মস্থ করতে পারলে বিজ্ঞ ম্যাটিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারবেন।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মোস্তফা ফারুক।
অনুষ্ঠানে গতকাল রাজশাহী নির্বাচন অফিসের কর্মকর্তা নিয়ামুল ইসলাম হৃদরোগে আক্রান্ত কর্মকর্তা মৃত্যুবরণের ঘটনায় এক মিনিট নীরাবতা পালন করা হয়। পাশাপাশি নির্ধারিত সময়ের ১৫ মিনিট দেরিতে আজকের অনুষ্ঠানে কয়েকজন নির্বাচন কমিশন কর্মকর্তা প্রবেশ করায় তিরস্কার স্বরূপ হাততালি দেন সিইসি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.