কক্সবাজারে পাহাড় কাটার দায়ে দুই জনকে ৪০হাজার টাকা জরিমানা

মোঃ নেজাম উদ্দিন
গত ২অক্টোবর সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার, ০৭ নং ওয়ার্ড, সত্তর ঘোনা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে (১) মোঃ রিয়াজ উদ্দিন (১৮), পিতা- আব্দুল্লাহ , সাং- সত্তর ঘোনা, ০৭নং ওয়ার্ড, সদর, কক্সবাজার, (২) আসমাউল হোসনা (১৮), পিতা- ওমর ফারুক, সাং- সত্তর ঘোনা, ০৭নং ওয়ার্ড, সদর, কক্সবাজারদেরকে আটক করা হয়। পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে সরকারি ১নং খাস খতিয়ানের পাহাড় বিগত ২-৩ মাস যাবৎ প্রায় ১ গন্ডা পরিমান যার উচ্চতা প্রায় ৪০-৬০ ফুট কর্তন করে টিনের বাড়ী নির্মাণ করায় এবং অবৈধভাবে পাহাড় কাটায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ), ১৫(১)৫ ধারা অনুযায়ী (১) মোঃ রিয়াজ উদ্দিন কে ২০,০০০/- টাকা, (২) আসমাউল হোসনা কে ২০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় ০১টি বেলচা, ২ফুটের মত টিন, ০১টি দা ও ০২টি দড়িসহ মাটির টানার বস্তা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরিবেশ অধিদপ্তরের হেফাজতে রয়েছে। উক্ত মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ের সহকারি পরিচালক, সাইফুল আশ্রাব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.