কাল কক্সবাজারে শুরু হচ্ছে ব্যতিক্রমধর্মী ও জাঁকজমকপূর্ণ উন্নায়ন মেলা

মোঃ নেজাম উদ্দিন।
উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ স্লোগানে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা কক্সবাজারে শুরু হচ্ছে ব্যতিক্রমধর্মী ও জাঁকজমকপূর্ণ ভাবে ।বিভিন্ন অধিদপ্তরেন ১১৪টি ষ্টল মাজানো হয়েছে বিভিন্ন আঙ্গীকে । এই মেলাকে সামনে রেখে কক্সবাজার জেলা প্রশাসন নিয়মিত ব্যস্ত সময় পার করছেন।জেলাকে সাজানো হয়েছে রঙ্গীন পোষ্টার ব্যানার ও বাতি দিয়ে। জেলার প্রতিটি অধিদপ্তরের পক্ষ হতে উন্নায়ন মেলায় ব্যানারে ও ষ্টলের মাধ্যমে সরকারের উন্নায়ন তুলে ধরা হবে।উন্নায়ন মেলায় জানা যাবে সরকারের প্রতিটি দপ্তরের কাজ সম্পর্কে । এদিকে বর্তমান সরকারের আমলে সারা দেশের মধ্যে কক্সবাজারে উন্নয়ন হয়েছে সবচেয়ে বেশি। বর্তমানে এ জেলায় ৬৯টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক বৃহৎ প্রকল্প রয়েছে ১২টি।
কক্সবাজারে সরকারের প্রায় ৩ লাখ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পথে। এ কারণে দেশের অন্যান্য জেলার তুলনায় এবারে কক্সবাজারে অনুষ্ঠেয় জাতীয় উন্নয়ন মেলা হবে ব্যতিক্রমধর্মী ও জাঁকজমকপূর্ণ। এসব কথা জানান কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, আজ ৪ অক্টোবর সকালে হাজারো মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার শুভ সূচনা হবে। এরপর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। উন্নায়ন মেলা সম্পর্কে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার সহকারী পরিচালক সাইফুল আশ্রাফ বলেন সরকার বিগত দিনে যে উন্নায়ন করেছে তা প্রশংসার দাবীদার আমরা এই উন্নায়ন মেলার মাধ্যমে জনগনকে পরিবেশ সম্পর্কে সচেতন করার চেষ্টা করবো ও আমাদের কাজের অগ্রগতি তুলে ধরবো জনগনের কাছে। উন্নায়ন মেলায় পরিবেশ অধিদপ্তর কক্সবাজার এর স্টল নাম্বার ১৭ । এদিকে উন্নায়ন মেলায় পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক আবু নাঈম মাসুম বলেন আমরা কাজ করে যাচ্ছি দেশ উন্নায়নে আমি আসার পর কক্সবাজারে পাসপোর্ট অফিসে দালাল নেই, জনগন এখন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে সেবা গ্রহন করছে। তিনি আরো বলেন যারা ডাকা থেকে পাসপোর্ট রিইস্যু করবেন তারা পাঁচ ঘন্টার মধ্যে পাসপোর্ট ড়েলিভারী পাবেন ঢাকায় উন্নায়ন মেলায়। এদিকে আরো জানা যায় । কেউ যদি দুপুর ১২টার মধ্যে পাসপোর্টের আবেদন করেন তাহলে তাকে বিকেল ৫টার মধ্যে নতুন পাসপোর্ট দেয়া হবে।
বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শিহাব উদ্দিন খান বলেন ৪-৬ অক্টোবর ঢাকায় উন্নয়ন মেলায় আমাদের স্টলে রি-ইস্যু এক্সপ্রেস ডেলিভারির (ফি ৬,৯০০ টাকা ভ্যাটসহ) জন্য যারা আবেদন করবেন তারা ১ দিনে পাসপোর্ট পাবেন। কেউ যদি দুপুর ১২টার মধ্যে পাসপোর্টের আবেদন করেন তাহলে তাকে বিকেল ৫টার মধ্যে নতুন পাসপোর্ট দেয়া হবে। শুধু রি-ইস্যুর অর্থাৎ যাদের পুলিশ ভেরিফিকেশন লাগবে না তাদের ক্ষেত্রে একদিনে পাসপোর্ট দেয়া হবে।

পাসপোর্ট অফিস সূত্র জানায়, আজ ৪ থেকে ৬ অক্টোবর ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন দিনব্যাপী উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ স্লোগানে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশে উন্নয়ন মেলা উদ্বোধন করবেন। মেলায় ইমিগ্রেশন ও পাসপাের্ট অফিসের জন্য বরাদ্দ স্টল ১৮৭ থেকে ১৮৯ থেকে বিভিন্ন সেবা দেওয়া হবে। সেবাগুলো হলো- পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ, জরুরি রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে দিনে দিনে পাসপোর্ট ইস্যু, বেসরকারি ব্যাংকের বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি অনলাইনে পাসপোর্ট ফি দেওয়া এবং পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত সব ধরনের তথ্য সরবরাহ।
মেলায় প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ-শেখ হাসিনার বাংলাদেশ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যার পরে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনদিনের মেলায় দেশের বিখ্যাত ব্যান্ড গ্রুপ সোলস, স্বনামধন্য শিল্পী ফকির শাহাবুদ্দিন, বাউল শিল্পী রিংকু, প্রতীক হাসানসহ দেশ সেরা শিল্পীরা গান পরিবেশন করবেন। এছাড়াও ছাড়াও থাকবে রাখাইন ও স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য থাকবে রিয়েলিটি শো, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলার শেষ দিনে থাকবে উন্নয়ন কর্মকাণ্ডের লেজার শো এবং আতশবাজি।
জেলাপ্রশাসক মো. কামাল হোসেন আরো বলেন, এবারের মেলায় সব সরকারি বিভাগ, বাহিনী, সংস্থা, দপ্তর, পরিদপ্তরের স্টল থাকবে। যেকোন মানুষ মেলা প্রাঙ্গণে গিয়ে জানতে পারবেন সরকারি কোন দপ্তরের কোন ধরনের সেবা প্রদানের বাধ্যবাধকতা রয়েছে।
তিনি বলেন, ইতিমধ্যে মেলাকে ঘিরে থিম সং রচনা করা হয়েছে। যেখানে তুলে ধরা হয়েছে কক্সবাজার জেলার ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ। এই গানে উন্নয়নের জয়যাত্রার পাশাপাশি বঙ্গোপসাগর, নদী, এবং পাহাড় বেষ্টিত এই জনপদের মানুষের কথা তুলে ধরা হয়েছে।

শুধু মেলা প্রাঙ্গণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবারের উন্নয়ন মেলা। ডিজিটাল ভ্যানের মাধ্যমে শহরে প্রদর্শন করা হবে কক্সবাজারে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং মেগা প্রকল্প সমূহের চিত্র। এছাড়া উন্নয়য়নের খবর মানুষের দোরগোড়ায় পৌঁছাতে জেলার ৭১টি ইউনিয়নে বড় এলইডি স্ক্রিনের সাহায্যে উন্নয়নের চিত্র দেখানো হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.