মাসেদুল হক আরমান
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নতুন পুলিশ সুপার হিসাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার এবিএম মাসুদ হোসাইন (বিপি – ৭৫০৫১০৫০৭৯)কে নিয়োগ দেয়া হয়েছে। কক্সবাজারের বর্তমান পুলিশ সুপার ডঃ একেএম ইকবাল হোসাইন (বিপি – ৭৫০১০৮১৮৮৮)কে টুরিষ্ট পুলিশের পুলিশ সুপার হিসাবে বদলী করা হয়েছে। আজ ৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ -১ অধিশাখার উপ সচিব ধনন্ঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত ১৭(অংশ)১১৬৮/১(১১) নং স্মারকে জারিকৃত এক আদেশে এই নিয়োগ প্রদান করা হয়। একই আদেশে এই দু’জন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৬ জন উধ্বর্তন পুলিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলী করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.