হলদিয়া পালং ইউনিয়ন তাঁতীলীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

উখিয়া উপজেলার ৩নং হলদিয়া পালং ইউনিয়ন তাঁতীলীগের উদ্যেগে পাতাবাড়ী বাজার সংলগ্ন কে জি স্কুলে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৩নং হলদিয়া ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার,

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং হলদিয়া ইউয়িনের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান প্রবীন আওয়ামীলীগ নেতা বাদশা মিয়া চৌধুরী।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি ও জাতীয় সমবায় শিল্প সমিতির চেয়ারম্যান শ্রীমতি সাধনা দাশ গুপ্তা,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা তাঁতীলীগের সভাপতি মো: রবিউল ইসলাম রবি, পাবনা জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কক্সবাজার জেলা তাঁতীলীগের সভাপতি আরিফ উল মওলা, কক্সবাজার জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, জেলা নেতা আনোয়ার হোসেন ডা: সোলায়মান, এড: সোহেল রানা, উখিয়া উপজেলা তাঁতীলীগের নেতা জাফর আলম চৌধুরী, সালাহ উদ্দিন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সালাহ উদ্দিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন শ্রীমতি সাধনা দাশ গুপ্তা উখিয়া উপজেলার কৃতি সন্তান, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন বিধায় তিনি মনোনয়ন প্রাপ্ত হলে উখিয়া টেকনাফের প্রত্যন্ত অঞ্চলের প্রভূত উন্নয়ন সাধিত হবে। তিনি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের ঘনিষ্ট সহচর ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে, উখিয়া টেকনাফের মনোনয়ন প্রত্যশীদের মধ্যে শ্রীমতি সাধনা দাশ গুপ্তা একজন প্রতিভাবান রাজনীতিবিদ। জাতীয় রাজনীতিতে তাঁর ভূমিকা অপরিসীম। তাই তাকে মনোনয়ন প্রধান করা হলে উখিয়া টেকনাফের প্রভূত উন্নয়ন সাধিত হবে বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি।

প্রধান বক্তার বক্তব্যে শ্রীমতি সাধনা দাশ গুপ্তা বলেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত ১০ বছরে দেশকে উন্নয়নশীল দেশে রুপান্তর করেছেন। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন প্রভৃতিতে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। বিদ্যুৎ খাতে ঈর্ষনীয় সাফল্য এসেছে। মানুষের দোর গুড়ায় ডিজিটাল সেবা পৌছে দেওয়া হয়েছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করতে হলে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।

বাংলাদেশ তাঁতীলীগ তথা উখিয়া টেকনাফের আপামর জনগোষ্ঠী সহ স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিচ্ছিত করতে হবে এবং মাদকের অভিশাপ থেকে উখিয়া-টেকনাফকে মুক্ত করতে হবে। বিশেষ অতিথি বক্তব্যে আরিফ উল মওলা বলেন আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ টেকাতে পারবে না।

বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.