লর্ডসে যে ইতিহাস গড়লেন ওকস

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ শনিবার সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে অসামান্য এক সেঞ্চুরি করেছেন ক্রিস ওকস। যা তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখালেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। এর আগে ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ৫টি করে উইকেট নিয়ে প্রথমবারের মতো এ সম্মান অর্জন করেন তিনি। ভারতের বিপক্ষের অপরাজিত ১২০ রানের ইনিংসটি তাকে অনেক কিংবদন্তির পাশে স্থান করে দিয়েছে। দেখে নেওয়া যাক আর কোন কোন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি—

১০

ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানো দশম ক্রিকেটার ওকস। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসের ৫টি করে উইকেট নিয়ে প্রথমবার বোলিংয়ে অনার্স বোর্ডে নাম লিখিয়েছিলেন ওকস। আর ভারতের বিপক্ষে চলতি টেস্টে সেঞ্চুরি করে দ্বিতীয়বারের মতো অনার্স বোর্ডে নাম লেখালেন তিনি।

৩

৩ টেস্টের মধ্যে দ্বিতীয়বারের মতো লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন ওকস। এর আগে ইয়ান বোথাম প্রথম টেস্টেই ডাবল অনার্স অর্জন করেছিলেন। আর ভিনু মানকাদ তার দ্বিতীয় টেস্টে এ কৃতিত্ব দেখান।

৫

মাত্র ৫ জন ক্রিকেটার লর্ডসে সেঞ্চুরি, ৫ উইকেট ও ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। ওকস ছাড়াও বাকী চার ক্রিকেটার হচ্ছেন স্যার গুবি অ্যালেন, কেইথ মিলার, ইয়ান বোথাম ও স্টুয়ার্ট ব্রড।

১

ন্যূনতম ১০ উইকেট নেওয়া কোন ভেন্যুতে ওকসের ব্যাটিং গড় ৫০ এর উপরে। আর বোলিং গড় ১০ এর নিচে। লর্ডসে তার ব্যাটিং গড় ১২২.০০, আর বোলিং গড় ৯.৯৩। এর রেকর্ড আর কারো নেই।

২০১১

লর্ডসে ৭ নম্বরে নেমে সর্বশেষ কোন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন ২০১১ সালে। সেটাও ভারতের বিপক্ষে, করেছেন ম্যাট প্রিয়র।

২০১০

নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ড সর্বশেষ ২৫০ বা তার বেশি লিড নিয়েছে ২০১০ সালে। সেটিও এশিয়ার দেশ পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচের আগে ইংল্যান্ড ৩২ বার ২০০ এর বেশি লিড নিয়েছে। এবং এর মধ্যে একবারও হারেনি তারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.