কক্সবাজারে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস,এম,বোরহান উদ্দিন

জে.জাহেদ বিশেষ প্রতিনিধি:

আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত মুজিবর রহমান নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে প্রচার প্রচারণা চালিয়ে চালিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।

সোমবার (২৩শে জুলাই) সকাল ১১টা হতে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে গেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্যরা।

কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের বঙ্গবন্ধু সড়কে বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রতিটি এলাকায় নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থানা করছেন জনগণের কাছে।

ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকা প্রতীকের মনোনীত মেয়র পদপ্রার্থী মুজিবুর রহমানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতিশ্রুতি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন।

সরেজমিন পর্যবেক্ষণ করে দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ডের ধারাবাহিকতা যাতে বজায় থাকে সে জন্য নৌকা প্রতীকের জন্য তাদের এতো পরিশ্রম বলে জানান।

এসময় সভাপতি এসএম মোঃ বোরহান উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র পদপ্রার্থী মুজিবুর রহমানকে নির্বাচত করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। নৌকার জয় মানে শেখ হাসিনার জয়’।

পাশাপাশি তিনি এবারের নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় যাতে অনুিষ্ঠত হয় সেজন্য প্রশাসনিক সহযোগিতা কামনা করেছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে প্রচারণায় সাথে ছিলেন, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি মোঃ আলী,আব্দুল্লাহ আল মামুন,মুজিবুল হক টিটু,বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোনাফ মহিন,সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ,মোঃ মিজান ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.