জে.জাহেদ,চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গাবাজার ব্রিজঘাট বিআইডব্লিউটিএ অফিসের সামনের সড়ক হতে ইয়াবা সহ তিনজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।
সোমবার (২৩ জুলাই) মধ্যরাতে অভিযান চালিয়ে পিতা ও ছেলেসহ ৩জনকে ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মোঃ আফতাব মিয়া গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পাটগতি মুন্সিপাড়া কনাই মিয়ার ছেলে এবং অপরজন খুলনা জেলার ডুমুরিয়া শিবনগর এলাকার নিরাপদ মল্লিকের ছেলে নীহার রঞ্জন মল্লিক।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ মইনুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ফিরিঙ্গবাজার ব্রিজঘাট এলাকা থেকে বাবা-ছেলেসহ তিনজনকে ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছি।
তিনি আরো জানান, প্রতিটি ইয়াবা অতি সুক্ষভাবে ল্যাপটপের একটি ব্যাগের প্রকোষ্টে ফোমের ভিতরে একেকটি বসিয়ে দেওয়া হয়েছিল। এই ল্যাপটপ ব্যাগে ২ ঘন্টা তল্লাশি চালিয়েও বুঝা যায়নি ইয়াবা আছে। এবং চ্যালেঞ্জ করে বলছিল সারাদিন খুঁজলেও কেউ পাবেনা’।
আসামীরা ডিবি পুলিশকে জানান, তাঁরা নাছিমা (২০) নামে এক এনজিওকর্মীর কাছ থেকে এ ইয়াবাগুলো তারা কিনে খুলনা ও গোপালগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।
তিনজনেই কক্সবাজার থেকে এসে পুলিশের তল্লাশী ফাঁকি দিতে চট্টগ্রাম শহরে ঢুকছিলেন পায়ে হেঁটে।
তাদের কাছে ল্যাপটপের ব্যাগ থাকলেও ব্যাগে ল্যাপটপ নেই। কিছু কাপড় ছিল। এটি মূলত কৌশল।
যদিও ইয়াবা পাচারে এটি অভিনব নতুন কৌশল অবলম্বন করেছিল ডিবি পুলিশের চোখ ফাঁকি দিতে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.