ওয়ান নিউজ ডেক্সঃ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ আগামী ২৭ জুলাই। যা দেখা যাবে এক ঘণ্টা ৪৩ মিনিট ধরে। ওইদিন রাত ১১টা ৫৪ মিনিটে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়ায় আস্তে আস্তে অদৃশ্য হতে শুরু করবে চাঁদ। রাত ১টায় পুরোপুরি নিজেকে লুকাবে। পরে শুরু হবে পূর্ণগ্রহণ।
পূর্ণগ্রহণ অবস্থায় চাঁদ থাকবে আরও এক ঘণ্টা ৪৩ মিনিট। এরপর আবার চাঁদের গায়ে পড়তে শুরু করবে সূর্যের আলো। আবারও শুরু হবে আংশিক গ্রহণ। ভোর ৩টা ৪৯ মিনিটে শেষ হবে গ্রহণ।
বর্ষার জন্য আকাশ মেঘলা থাকলে দেখা যাবে না পূর্ণ চন্দ্রগ্রহণ, সেই আশঙ্কা করছেন অনেকেই। তবে, গ্রহণ চলবে দীর্ঘক্ষণ। তাই কোনো না কোনো সময় আকাশ পরিষ্কার হবে, সেই আশাতেই হয়ত রাতভর আকাশপানে চেয়ে থাকবেন অনেকেই।
চন্দ্রগ্রহণ ছাড়াও এ মাসেই সৌরজগতের আরও একটি ঘটনা দেখা যেতে পারে। মঙ্গলের অবস্থান হবে সূর্য ও পৃথিবীর মাঝে। জুলাইয়ের শেষ সপ্তাহে বিকেল থেকে ভোর পর্যন্ত খালি চোখেই দেখা যাবে মঙ্গল গ্রহ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.