নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামুর কচ্ছপিয়া ইউনিয়নের পশ্চিম তিতার পাড়া এলাকার মৃত মোক্তার আহম্মদের ছেলে গর্জনিয়া-কচ্ছপিয়ার ত্রাস, চুরি ছিন্তায়সহ নানা অপকর্মের সাথে জড়িত মোঃ সোহেল প্রকাশ মন্টুইয়া (১৯) কে আটক করছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুলাই) গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ আলমগীরের নির্দেশে এ এস আই মনজুর এলাহীর নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুলাই বিকালে ইউনিয়নের তিতার পাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে আটক করে। গর্জনিয়া পুলিশ ফাড়ির এ এস আই মনজুর এলাহী জানান,ইতিমধ্যে কয়েকজন নাম করা ডাকাত ও সন্ত্রাসীকে আটক করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে অবশেষে মন্টুকে ধরতে সক্ষম হয়। তার বিরুদ্ধে রামু থানায় ৩টি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে বলে জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.