চার্টার্ড লাইফ গ্রাহকের আস্থা অর্জন করে বীমা শিল্পে দ্রুত এগিয়ে যাচ্ছে -সিইও শহিদুল ইসলাম

 

আর্থ-সামাজিক নিরাপত্তা সুরক্ষায় গ্রাহকদের আস্থা অর্জন করে দেশের বীমা শিল্পে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দ্রুত এগিয়ে যাচ্ছে।
গত(বুধবার) বিকেলে চার্টার্ড লাইফের কক্সবাজার এজেন্সি অফিসে ঈদ পুনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) জনাব মো: শহিদুল ইসলাম একথা বলেন। তিনি বলেন, মৃত্যু দাবীর চেক হস্তান্তর সহ সকল প্রকার গ্রাহক সেবা চার্টার্ড লাইফ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে দিচ্ছে। তিনি বলেন, চার্টার্ড লাইফের বীমা গ্রাহকেরা এখন নিজের মোবাইল ফোন থেকে পলিসির প্রিমিয়াম জমা দিতে পারছেন এবং পলিসি স্টেইটমেন্ট সহ অন্যান্য তথ্য দেখতে পারছেন। প্রধান অতিথি আরো বলেন, পর্যটন নগরী কক্সবাজারে চার্টার্ড লাইফের ব্যবসা কার্যক্রম আরো সম্প্রসারণ করা হবে।
কোম্পানির চকরিয়া সেলস অফিসের এ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আকবর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সেলস অফিসের এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার এমদাদুল হক জাহেদ, দৈনিক রুপালী সৈকত সম্পাদক ফ
জলুল কাদের চৌধুরী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সহকারী মহাসচিব জি এ এম আশেক উল্লাহ।


এতে বক্তব্য রাখেন মোশতাক এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার মোশতাক আহমেদ ও ইউনিট ম্যানেজার আবদুল মোনায়েম খান। সভায় চার্টার্ড লাইফের কার্যক্রমের উপর স্লাইড শো প্রদর্শন করেন এ এস এম আকবর আহমেদ। এসময় বিভিন্ন পেশাজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.