ঊনবিংশ শতাব্দীর শুরু থেকে শিল্প বিপ্লব ও বাণিজ্য প্রসারের যে ধারা শুরু হয় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশে দেশে এবং এখন যা ছড়িয়ে আছে সমস্ত বিশ্বে তাকে আমরা আধুনিক সভ্যতা বলে আখ্যায়িত করি। ইতিহাসে এই প্রথম মানব জাতি একই সভ্যতার ছত্রছায়ায় লালিত পালিত। এখন বিজ্ঞান, প্রযুক্তি ও বাণিজ্যের যুগ। এই প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারা ভালো থাকবে। যারা টিকে থাকতে পারবে না বা যারা নাভিশ্বাসের এই প্রতিযোগিতায় অংশ নিতে অনিচ্ছুক তারা সমাজে অবাঞ্ছিত বা অপাক্তেয় হয়ে থাকবে। সমাজে সাফল্যের জাদু-কাঠি হলো নিত্যনতুন প্রযুক্তি, নিত্যনতুন পণ্য, নিত্যনতুন বাজার, নিত্যনতুন মারণাস্ত্র। অগ্রগতির মাপকাঠি হলো কে কত বিত্তশালী, কে কত শক্তিশালী। বিত্তশালী আর শক্তিশালী একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বিত্ত যার শক্তি তার। শক্তি যার বিত্ত তার। বিত্ত ও রাজনৈতিক আঁতাতে গড়ে ওঠা সমাজব্যবস্থায় সাধারণ মানুষের স্থান করদাতা ও ভোটদাতা নাগরিক এবং দিনে দিনে বেড়ে ওঠা পণ্যের ভোক্তা ছাড়া আর কিছু নয়।
মানুষ শুধু বুদ্ধিমান জীব নয়, সে আধ্যাত্মিক জীবও বটে। আধ্যাত্মিক প্রাণী হিসেবে আমাদের যে সাংস্কৃতিক, মানবিক ও বিকাশমান সত্তা তা মুনাফা আয় ও আধিপত্যের গলদঘর্মের জাঁতাকলে পড়ে ম্রিয়মান ও মুহ্যমান। সম্প্রীতি, স্নেহ, সৌহার্দ্য, মায়া, মমতা, ভালোবাসা, সহানুভূতি- যে সব গুণাবলি জীবনকে পরিপূর্ণতা দেয়, স্রষ্টা সচেতনতা দেয়, সার্থকতা দেয়, শান্তি দেয় তা ক্রমশই বিলীন হয়ে যাচ্ছে আমাদের মন থেকে। জীবনের মূল্য শুধু consumer and producer, buyer and seller এবং ruler and ruled হিসেবে- এ এক robotic existence, human existence এর রূপ, রস, গন্ধ এতে খুবই কম। গণতন্ত্রের নাম করে যে রাজনৈতিক খেলা চলে তা নিয়ন্ত্রিত হয় টাকার জোরে। ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি নাকি একমাত্র প্রচার অভিযানে খরচা করেছেন এগারো হাজার কোটি রুপি যা আমাদের মুদ্রায় হবে চৌদ্দ হাজার কোটি টাকা। এই অর্থ তহবিল আসে বিগ বিজনেস থেকে তাদের স্বার্থ রক্ষার্থে এবং কালো টাকা কাজে লাগাতে। শুধু ভারতেই নয়, পৃথিবীর সব দেশেই একই অবস্থা। আমাদের মতো দেশেও কোটি কোটি টাকা খরচ না করলে জনপ্রতিনিধি হওয়া যায় না তাই রাজনীতিতে ভোটদাতার চেয়ে টাকাদাতার প্রভাব বেশি। গণতন্ত্র তখন ধনতন্ত্রে রূপান্তরিত হয়। সেই সঙ্গে যখন দুর্নীতি যোগ হয় মানুষ তখন সুশাসন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়। রাজনীতি ও দুর্নীতি একই ধারায় প্রবাহিত হয়। অন্যায়কে অন্যায় মনে হয় না। মনে হয় এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। যেহেতু দুর্নীতি নিয়ে কারোর মধ্যে লজ্জাবোধ হয় না সেহেতু এই নিয়ে অপরাধবোধ নেই। দুর্নীতির বীজানু কোনো এক দেশে সীমাবদ্ধ নয়, কম-বেশি তা দেশে দেশে ছড়িয়ে গেছে। শুধু সেই সব দেশেই টেকসই অর্থনৈতিক উন্নতি ও সামাজিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব হয়েছে যে সব দেশে দুর্নীতির মাত্রা কম। যে সব দেশের রাজনীতি দুর্নীতিমুক্ত যেমন নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, নিউজিল্যান্ড। রাজনীতিবিদরা রাষ্ট্রীয় ক্ষমতার দখলে গিয়ে দুর্নীতি করলে তারা হোন রক্ষকের ভূমিকায় ভক্ষক। এই দুর্নীতি তখন মহামারি হয়ে দেখা দেয়, ছড়িয়ে পড়ে সমাজের বিভিন্ন স্তরে। সমাজের শিরা উপশিরায়।মানব সমাজকে সভ্য হতে হাজার হাজার বছর পার করতে হয়েছে। পাথর যুগ, তাম্রযুগ ইত্যাদি পার হয়ে মানব সমাজকে আজ এখানে পৌঁছাতে হয়েছে। এখন মানুষ স্যুট, টাই, কোট পরে কেতাদুরস্ত হয়ে চলাফেরা করে। অথচ এই মানুষই এক সময় উলঙ্গ হয়ে বনে-জঙ্গলে চলাফেরা করত। এখন মানুষ ফাইভ স্টার, সেভেন স্টার হোটেলে বসে নামিদামি শেফের রান্না খায়। অথচ একসময় মানুষ বন-জঙ্গলের গাছের ফল-পাতা খেয়ে বেঁচে থাকত, বন্যপ্রাণী শিকার করে তারা কাঁচা মাংসও খেত। কারণ তখন তাদের রন্ধন প্রণালী জানা ছিল না। এভাবে হাজার হাজার বছর অতিক্রম করে মানুষ এখন সভ্য যুগের বাসিন্দা। পৃথিবীর দেশে দেশে সভ্য মানুষের আচরণ দেখে আমরা মুগ্ধ হই।
অতীত ইতিহাসের আর যে কোনো সময়ের চেয়ে ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পর থেকে মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিতে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে ও করে চলেছে। যুক্তরাষ্ট্রের এক বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় মানুষের ক্রমবর্ধমান বুদ্ধির বিকাশ শেষ পর্যায়ে এসে ঠেকেছে- মানুষের মস্তিষ্ক এর বেশি বুদ্ধি ও মেধা ধারণ করতে সক্ষম নয়। মানব সভ্যতা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উন্নয়নের চরম শিখরে এসে পৌঁছেছে। কিন্তু মনন ও মানসিকতা, কৃষ্টি ও সংস্কৃতি, কারিগরি ও যান্ত্রিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারেনি। বাজার ও পণ্য অপ্রতিরোধ্যভাবে বিস্তার লাভ করছে কিন্তু সেই অনুপাতে মনের বিস্তার ঘটেনি। মন-মানসিকতার উন্নয়ন হয়নি, ফলে এই অর্জন অনেক সময় সুফলের চেয়ে কুফলের কারণ হয়ে দাঁড়াচ্ছে। রকমারি যান্ত্রিক উপকরণ মানুষের জন্য যে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে সেই সঙ্গে সুযোগ সৃষ্টি হয়েছে নানাবিধ অপরাধের। যে আগুন দিয়ে রান্না করা হয় সেই আগুন দিয়ে শত্রুতাবশত ঘরও পোড়ানো যায়। বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার রোধ করব কি করে যদি নীতি ও নৈতিকতার বাঁধন না থাকে।এবার অন্য প্রসংঙ্গ নিজ এলাকার রাস্তায় হাটছি । কিন্তু পথচলার ভয়টা ভয়ানক। আমি হাঁটতে ভালোবাসি। রাস্তাঘাটের শত বিপত্তি অতিক্রম করে ফুটপাতে হেঁটে চলি। কিন্তু এখন বাড়ি থেকে বের হলেই স্ত্রী ভয় ধরিয়ে দেয় এবং সে ভয়টা আমার মনেও খানিকটা ভর করে। সেটা হল, অপহরণ আতংক। আমি এসবে তেমন পাত্তা বা গুরুত্ব না দিতে চাইলেও এবং আমার মনে তেমন শংকা না থাকলেও আমার স্ত্রীর ভয় দেখানোর ফলে এবং মিডিয়াগুলো এসব বিষয়ে যেসব ঘটনা তুলে ধরে সেসব ভয়ংকর ঘটনা দেখে-শুনে কিছুটা হলেও তা মনের ওপর প্রভাব বিস্তার করে। যেমন- রাস্তাঘাট বা বীচে হাঁটার সময় কেউ দুই-তিনবার তাকালে বা পর্যবেক্ষণ করলেই মনে হয়, লোকটা অপহরণকারী সন্ত্রাসী দলের কেউ নয়তো! অথচ যুদ্ধ করে স্বাধীন হওয়া এ দেশটিতে এমনটি হওয়ার কথা নয়। কিন্তু বাস্তবে তাই হচ্ছে। অপহরণকারীরা নিরীহ মানুষ, এমনকি শিশুকে পর্যন্ত তুলে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যা করছে। সময়ের আর্বতে এসব পাল্টাতে পারে যদি আমরা সচেতন হই। সেই প্রাচীন সভ্যতা থেকে আজকের আধুনিক সভ্যতা। এই আধুনিক সভ্যতায় আমরা আধুনিক মানবজাতি কতটুকু আধুনিক হতে পেরেছি? তা আমাদের নিজেদের বিবেককে প্রশ্ন করলে হয়তো উত্তর পেয়ে যাবো।হ্যা আমরা যখন আমাদের দেশ থেকে বাইরের কোন দেশে ঘুরতে যায় হয়তো আমরা সভ্যতার কিছু নিদর্শন দেখি। আবার আমদের মধ্যে যারা দেশের বাইরে অবস্থান করে তারাও কিছু সভ্যতার ছোয়া পান। আমার লেখাটি হয়তো পড়তে কারো কারো ভাল না লাগতে পারে তবে এটিই সত্য। আমরা বাঙ্গালী জাতিরা এখনো আধুনিক সমাজে আসতে পারি নাই। তার কারন আমাদের সকলের জানা। তা আমরা ঘর থেকে বের হলে বুঝতে পারি।
আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। যখন যা ইচ্ছা তা করতে পারি । আমাদের হাত বাধা নেই। আমরা স্বাধীন। ১৯৭১ সালে পরাধীনতার পর দেশ স্বাধীন হলো মুলে ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।তিনি না হলে হয়তো আজ আমরা স্বাধীন দেশের নাগরিক কথাটি লিখতে পারতাম না ।আমরা স্বাধীন কিন্তুু কতটুকু সভ্য? আমার এই লেখাটি পড়ে হয়তো অনেকেই মনে অনেক কিছু ভাবতে পারেন,তার পরেও সভ্য নাগরিক এর দায়িত্ব দেশকে ভালবাসা,দেশের মানুষকে ভালবাসা। একটি ঘটনার কথা বলি আমরা কতটুকু সভ্য তার জবাবে, একদিন আমি বাইক নিয়ে নিজ কাজ সেরে বাড়ির পথে ফিরছিলাম রাস্তায় যানজটের কারনে দাড়ালাম ।আমার পাশে একটি সিএজি দাড়ানো ভিতরে ২৫ থেকে ২৮ বছরের দুই যুবক ও এক রমনী। এক যুবক আমাকে না দেখে রাস্তায় থুথু ফেললো যা কিছু অংশ আমার পায়ে এসে পড়েছে ।আমি উনাকে প্রশ্ন করলাম ভাই আপনি ইয়াংম্যান আপনারা যদি জনসম্মুখে বা জনবহুল এলাকায় এইভাবে থুথু ফেলেন তো আমাদের সমাজ বা আমাদের বংশধররা কি শিখবে ,এবং আপনি জনবহুল রাস্তায় এই ভাবে থুথু ফেললে কারো না কারো গায়ে পড়তে পারে এটি আপনার ধারনা থাকা উচিৎ। আর আপনি এখন যে কাজটি করলেন তা কি ঠিক হলো ?যুবকটি জানালো সে আমাকে দেখেননি।আমি তাকে বললাম এখানে দেখার বিষয় নয় বিষয় হচ্ছে সচেতনতা। যদি আপনাকে কেউ শেখাতো পাবলিক এরিয়াতে এমন থুথু ফেলা ঠিক নয় তবে এই কাজটি আপনি করতেন না ।এতো গেল একটি এবার আরেটি ঘটনার কথা বলি পর্যটন নগরী কক্সবাজারে সমুদ্র সৈকত এর পাশে সুন্দর একটি রেষ্টুরেন্ট এ বসেছিলাম আমার পাশের টেবিলে চারজন লোক বসে আছে তাদের মধ্যে তিনজন লোক পান খাচ্ছিলেন এর মধ্যে মোটা করে ভদ্রলোক পানের পিক সুন্দর রেস্টুরেন্ট এর কোনায় ফেলছিলেন আমি দেখে অবাক হলাম যে এতো সুন্দর ও পরিপাটি রেস্টুরেন্ট অথচ পানের পিক ফেলে নষ্ট করছে তার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না। অথচ আরব দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে পানের জন্য লক্ষ লক্ষ টাকা জরিমানা দিয়ে আসছে আমাদের বাঙ্গালী সন্তানেরা , তার পরেও আমরা বাঙ্গালীরা পান খানা ছাড়তে পারি না। এখানেই আমার প্রশ্ন আমরা কতখানি সভ্য যেখানে আমরা দেশের বাইরে পানের পিক ফেলার জন্য বাংলাদেশী টাকা মুল্য লক্ষ লক্ষ টাকা জরিমান গুনি ?
আমরা উন্নায়নশীল দেশে উন্নত হয়েছি কিন্তুু আমার দেশের মানুষের মন মানসিকতা কতটুকু উন্নত করতে পেরেছি? টিস্যু ব্যবহার করছি তা ব্যবহার করার পর নির্দিষ্ট ডাষ্টবিন থাকার ফলেও তা আমরা রাস্তার ধারে ফেলি! এটি আমাদের দোষ নয় । দোষ আমাদের শিক্ষা ব্যবস্থার। যদি আমরা শিক্ষা পেতাম এ ভাবে ময়লা যেখানে সেখানে ফেলা যাবে না তা হলে আজ আমাদের দেশের এমন পরিনতি দেখতে হতো না । এমন ভাবে আমরা তা রাস্তায় চলাফেরা করার সময় বুঝতে পারি রাস্তার চারপাশে ময়লার স্তুুপ রাস্তার ফুটপাতে হাটা যায় না নাকে হাত দিয়ে হাটতে হয়। ঘরের কোন আবর্জনা থাকলে আমরা তা রাস্তার পাশে ফেলে আসি , এ কেমন সভ্যতা ? অথচ পৃথিবীর বিভিন্ন দেশের লোক যদি রাস্তার পাশে বসে কিছু খান বা পান করে সেই আবর্জনা গুলো নির্দিষ্ঠ জায়গায় নিজে গিয়ে ফেলে আসেন । যদি পাশে কোন ময়লা ফেলার ড়াষ্টবিন না থাকে তবে সাথে নিয়ে নেন যেন সামনে কোন ডাস্টবিন পেলে তাতে ফেলতে পারেন। আমাদের দেশে কি এমটি হয়? আমরা নিজেরা নিজেদের স্বাধীন নাগরিক বলে থাকি তবে এ কাজটি ও তো আমার। আমার দেশের কাজ আমাকে করতে হবে, যদি মাথায় থাকে তবে রাস্তায় চলার সময় নাকে হাত দিয়ে চলতে হবে না।অন্যদিকে সরকারী দপ্তরের কথা বলতে গেলে তো শেষ হবার নয় ! ঘুষ ! আমাদের দেশে প্রচলিত এটি শব্দ যা হয়তো এখন ছোট্র শিশু ও এই শব্দের সাথে পরিচিত । এই ঘুষ প্রথা কেন আসলো আমাদের দেশে ? তা আমরাই নিয়ে এসেছি ।কেন বলতে গেলে নিজ অসামাজিক কাজকে সহজ করার জন্য সরকারী কর্মকর্তাদের ঘুষ দিয়ে তা আমরা হাসিল করে নিচ্ছি এমন ভাবে চলে এলো এই প্রথা। যা আমরা প্রতিনিয়ত ভোগছি । যদি আমরা সবাই সচেতন হই তবে দেশ সুন্দর হবে জাতিকে আমরা একটি সুন্দর দেশ উপহার দিতে পারবো । আরেকটি ঘটনার কথা না বলে পারছিনা- রাতে চট্রগ্রাম থেকে কক্সবাজার আসছি বসে পড়লাম নন এসি গাড়িতে কিছুক্ষন পর নাকে গন্ধ আসলো কে যেন সিগেরেট পান করছে আমি বাসের হেলপারকে ড়েকে বললাম কে যনে সিগেরেট পান করছে দয়া করে দেখুন, কাজের কাজ কিছুই হলো না আবার কিছুক্ষন পর দেখি ড্রাইবার নিজে সিগেরেট ধরিয়েছে , হেলপারকে আবার ড়াকলাম তার কথা হলো রাতেরবাসে যদি ওস্তাদ সিগেরেট না খান তবে ঘুম আসতে পারে, তাই তিনি সিগেরেট খাচ্ছেন। শুনে অবাক হলাম,
আমরা কেমন জাতি অথচ মালেশিযাতে জার্নি করেছি বাসে কুয়ালালামপুর থেকে জহুরবারু বেশ কয়েকঘন্টা সময় লাগে কই তাদের তো সিগেরেট খেতে দেখলাম না বাসে !! এমন ঘটনা আমাদের চলার পথে প্রতিদিন ঘটছে তাই আমাদের অভ্যাসে পরিনত হয়েছে। একজন সিগেরেট পান করবে তার মুখের ধোয়া নিঃশ্বাসের মাধ্যমে আমার শরীরে যাচ্ছে! আরেকজন জনবহুল এলাকয় থুথু ফেলছে তার মনে এতোটুকু ধারনা নেই এই থুথু অন্য কারো গায়ে যেতে পারে! ঘরের ময়লা রাস্তার পাশে ফেলছি তার এতোটুকু ধারনা নেই ঘরের চাইতে রাস্তার লোক বেশি এখানে ফেললে সাধারন মানুষের সমস্যা হতে পারে !এতেই আমার প্রশ্ন আমরা মানুষ হিসাবে কতটকু সভ্য!? আসুন আমরা সকলে সচেতন হয় নিজ দেশকে সুন্দর করি। সুন্দর জাতি গঠনে সহায়ক হই।
লেখক
মোঃ নেজাম উদ্দিন
রিপোর্টার
কক্সবাজার ।
nizamcoxs7@gmail.com

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.