কক্সবাজার আন্চলিক পাসপোর্ট অফিসে বদলীল আদেশ অমান্য করে বহাল আছে সত্যব্রত শর্মা

নিজস্ব প্রতিবেদক।
বদলী আদেশ অমান্য করে কক্সবাজার আন্চলিক পাসপোর্ট অফিসে বহাল আছে সহকারী হিসাব রক্ষক সত্যব্রত শর্মা । জানা যায় গত ৬জুন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্ত আগারগাও অফিস থেকে উপ সহকারী পরিচালক শাহ মুহাম্মদ ওয়ালীউল্লাহ স্বাক্ষরিত একটি বদলীল আদেশে ১৬নং ক্রমিক সত্যব্রত শর্মা সহকারী হিসাব রক্ষক আন্চলিক পাসপোর্ট অফিস কক্সবাজার থেকে বদলী করা হয় পার্সোনালাইজেশন সেন্টার ঢাকা। একই মাসের ১০জুন বদলীকৃত অফিসে যোগদান করার আদেশ থাকলেও আদেশ অমান্য করে নিজ কর্মস্থল কক্সবাজার আন্চলিক অফিসে বহাল তবিয়তে কাজ করছে বলে জানা যায়। খবর নিয়ে জানা যায় বর্তমান কক্সবাজার আন্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নাঈম মাসুম নিজ কাজ হাসিল করার জন্য তাকে কক্সবাজর অফিসে রাখা ছাড়তে চাননা। গত ৬জুন অফিস আদেশ নামা যার স্বারক নং ৫৮.০১.০০০০.১০১.১৯.০০২.১৭.১০৯২ লেখা আছে ১০জুন এর মধ্য্যে কর্মস্থলে যোগদান করার জন্য। কিন্তুু অফিস আদেশ অমান্য করে এখনো কক্সবাজার অফিসে অবস্থান রহস্যজনক বলে মনে করছেন কিছু মহল । এ নিয়ে সরকারী দপ্তরে নানা কথা শুনা যাচ্ছে বলে জানান । আন্চলিক পাসপোর্ট অফিস কক্সবাজার এর সহকারী পরিচালক আবু নাঈম মোঃ মাসুম এর কাছে সত্যব্রত শর্মার বদলীল ব্যাপারে জানতে চাইলে উল্টো প্রতিবেদকে প্রশ্ন করে আপনি কোথা থেকে জানতে পেরেছেন সত্যব্রত বদলী হয়েছে ? তিনি আরো বলেন যদি বিস্তারিত জানতে চান তবে ঈদের পর অফিসে আসুন আপনাকে সব খুলে বলবো বলে ফোন কেটে দেয়। নাম না বলা শর্তে জৈনক ব্যক্তি জানান এই সত্যব্রত শর্মা অফিসের গোপনীয় অবৈধ কাজের বা লেনদেন এর জন্য তাকে বদলী হয়ে হারাতে চান না বর্তমান সহকারী পরিচালক। এদিকে একই অফিসের ১১নং ক্রমিক এর অফিস সহকারী কাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বাবু সবুজ বডুয়াকেও বদলী করা হয় এবং সবুজ বডুয়া নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট কর্মস্থরে যোগদান করে বলে জানা যায়। এর ব্যাপারে খবর নিয়ে জানা যায় সহকারী পরিচালকের আন্ডার গ্রাউন্ড এজেন্ট হিসাবে কাজ করে এই সত্যব্রত। এদিকে পাসপোর্ট এর জন্য আসা বেশিভাগ মানুষ চরম ভোগান্তিতে ভোগছেন ।কক্সবাজার পাসপোর্ট অফিস তিন ক্যাটাগরির দালালের নিয়ন্ত্রনেএখন । নিয়মিত, মৌসুম ভিত্তিক ও ভিআইপি দালালের যন্ত্রণায় পদে পদে প্রতারিত হচ্ছে সেবা গ্রাহকরা। সহকারী হিসাব রক্ষক সত্যব্রত শর্মা সহযোগিতায় এ তিন শ্রেণির দালাল চক্রে রয়েছে । সূত্র জানায়, দালালরা সংঘবদ্ধ, নিয়মিত দালালরা পাসপোর্ট অফিসের আশেপাশে অবস্থান করে। অফিস সহকারী মোটা মনির খান ৎসহ সত্যব্রত শর্মা একাজ পরিচালনা করে বলে গোপন সুত্রে জানা যায়। এদিকে ০১৭২৮৩৭৪৪০৮ নাম্বারে সত্যব্রত শর্মার সাথে এই ব্যাপারে কথা বলতে যোগাযোগ করতে চাইলে তার সাথে যোগাযোগ হয়নি প্রতিবেদকের।এদিকে কক্সবাজার জেলায় প্রায় সাড়ে তিন হাজার পাসপোর্ট আটকা পড়ে আছে ।


যার ফলে সাধারন জনগন হয়রানির শিকার হচ্ছে। পাসপোর্ট কেন আসছে না এ প্রশ্নের জবাবে সহকারী পরিচালক জানান ঢাকায় প্রিন্ট সমস্যার কারনে পাসপোর্ট আসছে না। যদি কারো জরুরী প্রয়োজন পড়ে তবে ঢাকা গিয়ে নিয়ে আসতে হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.