২-১ গোলে অস্ট্রেলিয়াকে হারালো ফ্রান্স

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ প্রথমবার রাশিয়া বিশ্বকাপে প্রযুক্তির সাহায্যে নিষ্প্রাণ ম্যাচে উত্তাপ ছড়াল ফ্রান্স ও অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত অবশ্য আঁতোয়ান গ্রিজমান ও পল পগবার নৈপুণ্যে ঠিকই ২১তম বিশ্বকাপের সূচনাটা জয় দিয়ে শুরু করতে সক্ষম হয়েছে ফ্রান্স।

কাজানে ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে শনিবার ২-১ গোলে জিতেছে ফ্রান্স। প্রথমার্ধে কোন দলই ভরাতে পারেনি সমর্থকদের মন। তবে দ্বিতীয়ার্ধে অঁতোয়ান গ্রিজমান ফ্রান্সকে এগিয়ে নেওয়ার পর মাইল জেডিনাকের গোলে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের শেষ দিকে চমৎকার গোল করে দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দেন পল পগবা। তাতে অনেকটা হতাশ হয়েই মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

শুরুতে অস্ট্রেলিয়ার রক্ষণে প্রবল চাপ তৈরি করে ফ্রান্স। প্রথম সাত মিনিটে লক্ষ্যে তিনটি শট নেয় দিদিয়ে দেশমের শিষ্যরা। আক্রমণের ঝাপটা সামলে পরে কিছুক্ষণ ফ্রান্সকে চাপে রাখে অস্ট্রেলিয়াও। বলা যায় লড়াই প্রথমার্ধে হয়েছে সমানে সমান। কিন্তু গোল না হওয়ায় সে সময় এ দুই দল সমর্থকদের পারেনি মন ভরাতে।

/uploads/files/rYsIHt1MNCZssXx33OmZipo9vGVGaDkk0XmMjrDo.jpegপ্রথমার্ধে ফ্রান্সের খেলায় ছিল সমন্বয়ের অভাব। গ্রিজমান, উসমান দেম্বেলে আর কিলিয়ান এমবাপে পারেননি তেমন কোনো পরিষ্কার সুযোগ তৈরি করতে। তবে দ্বিতীয়ার্ধে সেখান থেকে নিজের বের করে আনতে সক্ষম হয় দলটি। গ্রিজমানকে জশুয়া রিসডন ফাউল করলে পোনাল্টি পায় ফ্রান্স। ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল পেনাল্টি কিকে ৫৯তম মিনিটে দলকে এগিয়ে নেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড গ্রিজমান। পরের মিনিটেই গ্রিজমান আবারও দলের লিড বাড়াতে পারতেন।

কিন্তু প্রতিপক্ষের ডি বক্স থেকে জটলার মধ্যে শট ঠিকভাবে নিতে পারেননি। উল্টো ৬২তম মিনিটে জেডিনাকের পেনাল্টি গোলে সমতা ফেরে অজিরা। এবার প্রযুক্তির সহায়তা নেন রেফারি। উত্তাপ ছড়ানো ম্যাচে ৮১তম মিনিটে ফ্রান্সকে এগিয়ে নেন পল পগবা। ডি বক্সের ভেতর থেকে তার শট আজিজ বেহিচের পা ছুঁয়ে ক্রসবারের নিচের দিকে লেগে গোললাইন অতিক্রম করে। বাকি সময়ে অবশ্য শত চেষ্টা করেও আর ফ্রান্সের রক্ষণেল দেওয়াল ভেদ করতে পারেনি অজিরা। তাতে দলটি অনেকটাই হতাশ।

রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে ফ্রান্স। প্রতিপক্ষ পেরু। অন্যদিকে ডেনমার্কের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.