ইপসার আয়োজনে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে নাগরিক সমাজের ভূমিকা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি
সকলের সম্মিলিত প্রচেষ্টাই কক্সবাজার জেলায় উগ্রবাদ ও সহিংসতা নিরসন করা সম্ভব বলে মনে করেন গোলটেবিল বৈটকের আলোচনারত বক্তারা ।ইফসা কক্সবাজার অফিসের আয়োজনেউগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে নাগরিক সমাজের ভূমিকা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্টিত হয় । উগ্রবাদ ও সহিংসতা একটি বৈশ্বিক সমস্যা। এটি প্রতিরোধে সকলের যৌথ উদ্যোগ ও অংশগ্রহন প্রয়োজন। বাংলাদেশের মানুষ বরাবরই শান্তিপ্রিয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সমাজে অশান্তি, সহিংসতা আমাদের কারোই প্রত্যাশিত নয়। তবুও মাঝে মাঝে কিছু সুযোগসন্ধানী, স্বার্থান্বেষী মানুষ সামাজিক শান্তি, সমপ্রীতি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়। আর বারে বারে শান্তিপ্রিয় মানুষেরা এই সব অপচেষ্টা কৃতিত্বের সাথে রুখে দিয়েছে। দল-মত, শ্রেণী-পেশার উর্ধে উঠে বাংলাদেশের মানুষ সহিংসতা প্রতিরোধ করেছে, সমাজে শান্তির বাতাবরণ বিনষ্ট হতে দেননি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ ঐহিত্যগত ভাবে সামাজিক সমপ্রীতির মূল্যবোধ ধারণ করে যা বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের বড় ভিত্তি আর এটি বজায় রাখার জন্য যুবকরা খুব বেশী অবদান রাখতে পারবে। সমাজে কোন সহিংস ঘটনা ঘটুক তা’ এ দেশের সাধারণ মানুষ কখনও প্রত্যাশা করে না। এই উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি করা অতীব জরুরী এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ করা সম্ভব। গ্লোবাল কমিউনিটি এনগেইজমেন্ট এন্ড রিজিলিয়েন্স ফান্ড (জিসিইআরএফ) এর সহায়তায় স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা ও ইপসা-সিভিক কনর্সোটিয়াম কর্তৃক বাস্তবায়িত ‘‘কক্সবাজার জেলার জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ” শীর্ষক প্রকল্পের আওতায় “ উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে নাগরিক সমাজের ভূমিকা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্টিত হয়। হোটেল ইউনি রিসোর্ট এর কনফারেন্স হলে ১১জুন’(সোমবার) অনুষ্টিত গোলটেবিল বৈঠক এ বক্তাগণ উপরোক্ত মতামত প্রদান করেন।


উক্ত গোলটেবিল বৈঠক এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোহাম্মদ আশরাফুল আবছার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, কক্সবাজার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাবুল চন্দ্র বণিক, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), কক্সবাজার; মোহাম্মদ সরওয়ার আকবর, উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজার; মো: শহীদ উল্লাহ, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার, দিদারুল আলম রাশেদ, নির্বাহী পরিচালক, নোঙর; আবুল কাশেম, নির্বাহী পরিচালক, হেলপ কক্সবাজার। সাংবাদিক মোঃ নেজাম উদ্দিন। সভাপতিত্ব করেন মোহাম্মদ ওমরা, নির্বাহী পরিচালক, শেড। গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথিরা বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা ও জেলা ভিত্তিক প্রশিক্ষণে ইপসা’র প্রকল্পের বিষয়বস্তু সম্পর্কে ধারণা প্রদান, পারিবারিক বন্ধন বাড়ানো, ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের নিয়মিত ওরিয়েন্টশন ও বিভিন্ন সচেতনতা ইস্যুতে স্থানীয় সরকার প্রতিনিধি, কমিউনিটি লিডার, আইনশৃংখলা বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতি প্রকল্পের ভবিষ্যৎ উদ্যোগ সফলতার পথ প্রদর্শক হিসেবে কাজ করবে।
উক্ত প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে মূল বিষয় উপস্থাপন করেন ইপসা-সিভিক প্রকল্পের টীম লিডার খালেদা বেগম। উক্ত প্রকল্পের মাধ্যমে কক্সবাজার জেলার ৮টি উপজেলার আওতায় ৪টি পৌরসভা ও ৭১ টি ইউনিয়নে উগ্রবাদ ও সহিংসতা নিরসন, সামাজিক সাম্যতা বজায় রাখা, বেকারত্ব দূরীকরন, ও যুব সম্প্রদায়ের মানসিক সুস্থ বিকাশকে অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দিয়ে বিভিন্ন প্রকল্প কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইপসা কনসোর্টিয়াম বিভিন্ন বয়সের যুবদের নিয়ে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে আলাদা আলাদাভাবে সংগঠিতকরণের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এছাড়াও এ প্রকল্প নারী, সাধারণ জনগোষ্ঠীর মাঝে সচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের এ কার্যক্রমের সাথে সম্পৃক্ত করছে। পাশাপাশি কক্সবাজার জেলার ১৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে অংশগ্রহনমূলক বিভিন্ন সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করছে। উক্ত গোল টেবিল বৈঠকে আলোচনায় অংশগ্রহণ কক্সবাজার জেলার স্থানীয় সরকার প্রতিনিধি, ইমাম সমিতির প্রতিনিধি, ধর্মীয় নেতা, স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সিভিল সোসাইটি প্রতিনিধি, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, যুব প্রতিনিধি প্রমূখ।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.