মাসেদুল হক আরমান.
কক্সবাজারের রামুতে কৃষি ব্যাংকের গ্রিল কেটে ঢুকে চুরি করতে গিয়ে জনতার কাছে হাতেনাতে ধরা পড়লেন চুরি কাজে জড়িত চক্রের ১ সদস্য। পরে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উক্ত চোরকে আটক করে । এসময় চোরের আঘাতে ব্যাংকের পাহারাদার ঝিন্টু বড়–য়া গুরুতর আহত হন। ঘটনাটি শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদের সামনে কৃষি ব্যাংক শাখায় ঘটেছে। পুলিশ ও স্থানীয় লোকজনের তথ্য মতে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে নাজিম (২২) নামে এক চোর কৃষি ব্যাংকের পিছনের জানালার গ্রীল কেটে ঢুকে ভিতরে প্রবেশ করে। পরে উক্ত চোরকে পাহাদার ঝিন্টু বড়–য়া (২৫) দেখে ফেলে। এসময় চোর নাজিম ধারালো অস্ত্র দিয়ে পাহাদার ঝিন্টুকে আঘাত করে। পরে পাহাদার ঝিন্টুর চিকৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে চোর নাজিমকে ধৃত করে এবং আহত পাহারাদার ঝিন্টুকে রামু হাসপাতালে নিয়ে যায়। আটক চোর নাজিম পেকুয়ার মোঃ ফেরদৌসের ছেলে বলে জানা গেছে। পরে খবর পেয়ে তৎক্ষানিক এএসপি মোঃ সাইফুল ইসলাম, এএসপি (ডিএসবি) শহিদুল ইসলাম, রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ লুৎফুর রহমান, রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে প্রথমে ব্যাংক ডাকাতি হচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়ে চারিদিকে। খবর শুনে ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। এরপর তদন্তের মাধ্যমে চোরের ঘটনা বেরিয়ে আসে। এ ব্যাপারে রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোর নাজিমকে আটক করে পুলিশ। তিনি আরো জানান, চোর গ্রীল কেটে চুরি উদ্দেশ্যে ব্যাংকের ভিতর প্রবেশ করেছিল। কিন্ত ব্যাংকের দায়িত্বরত পাহারাদার উক্ত চোরকে দেখে ফেলায় তার উপর হামলা করে তাকে গুরুতর আহত করে। ব্যাংকের কোন টাকা বা কাগজপত্র নিতে পারেনি। ঘটনার পর থেকে ব্যাংক এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এব্যাপারে আটক চোর নাজিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.