চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্টিত

 

এম.মনছুর আলম,চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ।শুক্রবার(০১জুন) বিকাল ৫টার দিকে চকরিয়া পৌর শহরের অভিজাত হোটেল ধাঁনসিড়ি রেস্টুরেন্টে হলরুমে প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে ও সাংবাদিক এম.মনছুর আলমের সঞ্চলনায় বর্ণাঢ্য আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্টিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এম.এ)।এতে প্রধান আলোচক ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেস ক্লাবের প্রধান পৃষ্টপোষকতা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন,পর্যটন নগরী কক্সবাজারের গেইটওয়ে চকরিয়া পৌরশহরে নির্মাণ করা হবে দৃষ্টিনন্দন ফ্লাইওভার। এছাড়াও পৌরশহরকে যানজট নিরসনে লক্ষে চার লাইন বিশিষ্ট রাস্তা নির্মাণ করা হবে।এ কাজ বাস্তবায়ন করা হলেই পুরো চকরিয়ার চেহেরা পাল্টে যাবে।তা ছাড়া সরকারের গৃহীত পরিকল্পনায় জাইকা অর্থায়নে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ হয়ে চকরিয়া বদরখালী থেকে ফাঁসিয়াখালীর হাঁসেরদীঘি পর্যন্ত যে সংযোগ সড়ক হওয়ার সিদ্ধান্ত হয়েছে তা বাস্তবে রূপ পেলে পুরো চিত্র পাল্টে যাবে চকরিয়ার। দীর্ঘ সময় ধরে চকরিয়া-পেকুয়ার জনগোষ্ঠী উন্নয়ন বঞ্চিত ছিল।যোগ্য নেতৃত্বের অভাবের কারণে আজ আমরা উন্নয়নের দিক দিয়ে অনেকাংশ পিছিয়ে।এ জনপদের মানুষ যদি একজন যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে অভিভাবক মনোনীত করেন তাহলে দু:খ লাগবের পাশাপাশি উন্নয়নের ছোঁয়ায় পুরো চকরিয়া-পেকুয়া আলোকিত হবে।বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে মাধ্যমে দেশ উন্নয়নের রোড মড়েলে হিসেবে এগিয়ে যাচ্ছে।সরকারের ধারাবাহিকতা এ চলমান উন্নয়ন অব্যহত রাখতে ও দেশকে আত্মমর্যাদাশীল, উন্নয়ন, উৎপাদন ও সমৃদ্ধশালী রাষ্ট্র পরিণত করতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। অনুষ্টানের প্রধান বক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন,অর্থনৈতিক দিক দিয়ে চকরিয়া অনেক উন্নত ও সমৃদ্ধশালী। কিন্তু শিক্ষা বিস্তারের দিক দিয়ে পিছিয়ে রয়েছে চকরিয়া।তিনি প্রযুক্তিগত ভাবে দেশকে এগিয়ে নিতে চকরিয়ায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছেন বলে জানান। তিনি বলেন,চকরিয়া উপজেলায় বর্তমানে যে পদ্ধতিতে চিংড়ী চাষবাদ হচ্ছে তা আধুনিকায়নের মাধ্যমে করা হলেই জাতীয় অর্থনীতিতে প্রতিবছর শত শত কোটি টাকা যোগান দেয়া সম্ভব।অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া সাহারবিল আনওয়ারুল উলুম কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুছ আনোয়ারি আল আজহারি,চকরিয়া প্রেস ক্লাবের উপদেষ্টা প্রবীন সাংবাদিক জাকের উল্লাহ চকোরী,প্রেস ক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক এস এম সিরাজুল হক,চকরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও এনজিও সমন্বয়ক মোহাম্মদ নোমান, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ এম ওমর আলী,চকরিয়া সংবাদপত্র এজেন্ট ও সাবেক পৌর কমিশনার জফনাল আবেদীন, দৈনিক যুগান্তরের লামা প্রতিনিধি আবুল কালাম আজাদ।এ ছাড়াও বক্তব্য রাখেন,প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি রফিক আহমদ, সহ-সভাপতি জহিরুল আলম সাগর,সাবেক সহ সাধারণ সম্পাদক এম,রায়হান চৌধুরী, বর্তমান সহ সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ,অর্থ সম্পাদক একেএম বেলাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামাল হোছাইন,দপ্তর সম্পাদক এস এম হান্নান শাহ, দৈনিক পূর্বদেশ চকরিয়া প্রতিনিধি মো: ইকবাল ফারুক,দৈনিক যায়যায়দিন চকরিয়া প্রতিনিধি মনজুর আলম, চকরিয়া প্রেস ক্লাবের সদস্য মাষ্টার শাহ মোহাম্মদ জাহেদ,এম.আলী হোসেন,জিয়া উদ্দিন ফারুক, নির্বাহী কমিটির সদস্য জমির হোসেন, আবদুল মতিন চৌধুরী,অলি উল্লাহ রনি,এম নুরুদ্দোজা জনি।এ সময় উপস্থিত ছিলেন, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক জিয়াউল হক ভুট্রো,প্রেস ক্লাবের সদস্য ফেরদৌস ওয়াহিদ,সাঈদী আকবর ফয়সাল,আবদুল করিম বিটু, চকরিয়া হকার সমিতির সভাপতি মনির উদ্দিনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক,বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.