যশোরে গণপিটুনিতে ডাকাত নিহত

ইয়ানূর রহমান : যশোরে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, ডাকাতি করার সময় গণপিটুনির শিকার হন ওই ব্যক্তি।

কোতয়ালী থানার ইনসপেক্টর (অপারেশন) শামসুদ্দোহার ভাষ্য, মধ্যরাতে যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর বাজারের কাছে গাছে গুঁড়ি ফেলে একদল দুর্বৃত্ত ডাকাতি করছিল। এলাকাটি সদর উপজেলার ইছালী ইউনিয়নের মধ্যে। এই সময় স্থানীয় জনতা ধাওয়া করে ধরে একজনকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে রাত তিনটার দিকে ওই ব্যক্তিকে জেনারেল হাসপাতালে আনে। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০। তার গায়ে শুধু একটি গামছা রয়েছে।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার শফিউল্লাহ সবুজ জানান, হাসপাতালে আনার আগেই অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়। তার মাথায় গুরুতর জখম আঘাত রয়েছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর।

হাসপাতালে প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিহত ব্যক্তির মাথার খুলি উড়ে গেছে। তার সারা শরীর রক্তাক্ত।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.