আগের তারিখেই বৈঠক হবে, জানালেন ট্রাম্প, কিম

ওয়ান নিউজ ডেক্সঃ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সিঙ্গাপুরে বৈঠক করার জন্য ‘দৃঢ় প্রতিজ্ঞ’ বলে জানিয়েছে তার দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার কিম ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর এই একথা জানানো হয়। এরপর শনিবার গভীর রাতে একটি টুইটে ট্রাম্প বলেন বৈঠকের প্রস্তুতি ভাল চলছে।

আগামী জুন ১২ তারিখে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকদের মধ্যে উত্তপ্ত বাকযুদ্ধ শুরু হলে ট্রাম্প ওই বৈঠক বাতিল করেন।

কিম ও মুনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার ট্রাম্প জানান, বৈঠকের তারিখ বদলেছে, এবং এর প্রস্তুতি খুব ভালভাবে এগুচ্ছে।

শনিবার কিম ও মুন বেসামরিক একটি এলাকায় দেখা করার পর, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায় শুক্রবার দুই দেশের ‘সর্বোচ্চ নেতারা’ বৈঠকে বসবেন।

মুন জায়ে ইন বলেছেন, জুন ১২ তারিখের মিটিং সফলভাবে আয়োজন করা দরকার এবিষয়ে কিম একমত, এবং কোরীয় উপত্যকাকে সম্পূর্ণভাবে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

এটি দুই দেশের নেতার মধ্যে গত কয়েক মাসের মধ্যে দ্বিতীয় বৈঠক।

কিন্তু যুক্তরাষ্ট্র তার রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার নিশ্চয়তা দিতে পারবে কিনা তা নিয়ে কিম সন্দিহান বলে জানান মুন।

তিনি বলেন, ‘বৈরি সম্পর্ক নিরসনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা চলে কিনা তা নিশ্চিত হতে পারছেন না কিম’।

শনিবার গভীর রাতে ট্রাম্প এক টুইটে উত্তর কোরিয়ার সাথে বৈঠকের বিষয়ে বলেন, ‘এটা খুব ভালোভাবে এগুচ্ছে। আমরা জুন ১২ তারিখে সিঙ্গাপুরে দেখা করব আশা করছি। এটা বদলায়নি।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.