ওয়ান নিউজ ডেক্সঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা বিভাগ। বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কম্পিউটার ইনস্টিটিউটে একজন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, টেক এড, ভোক এড/সমমান অথবা প্রথম বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ভোকেশনাল এডুকেশন বা সমমানের ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে।
বেতন: মাসিক বেতন ৪৩,০০০/- ৬৯,৮৫০/ টাকা স্কেলে।
আগ্রহী প্রার্থীদেরকে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র ও প্রয়োজনীয় অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বরাবরে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা: আবেদনপত্র আগামী ২ জুনের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগে পৌঁছাতে হবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়.